• ঢাকা
  • |
  • শনিবার ১৩ই আষাঢ় ১৪৩৩ সন্ধ্যা ০৭:৫৯:৪৪ (27-Jun-2026)
  • - ৩৩° সে:

দেশে একদিনে ১৩ জনের করোনা শনাক্ত

১০ জুন ২০২৫ সন্ধ্যা ০৭:২৯:৩৯

দেশে একদিনে ১৩ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক: দেশে গত ২৪ ঘণ্টায় ১৩ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে। ১০১ জনের নমুনা পরীক্ষা করে এই ১৩ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। তবে ২৪ ঘণ্টায় আক্রান্ত কারও মৃত্যু হয়নি।  

এ নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৫১ হাজার ৭৬০ জনে।

১০ জুন মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

জানা গেছে, গত ২৪ ঘন্টায় আক্রান্তদের প্রত্যেকেই ঢাকা মহানগরী এলাকার বাসিন্দা। এর আগে গতকাল (৯ জুন) ৪১ জনের নমুনা পরীক্ষায় ৫ জনের শরীরে করোনা ভাইরাস পাওয়া যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন দুইজন। এর ফলে এ সংখ্যা ২০ লাখ ১৯ হাজার ৩৭৮ জনে দাঁড়িয়েছে।

মহামারির শুরু থেকে এখন পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৫ শতাংশ। আর গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১২ দশমিক ৮৭ শতাংশ।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট দু-দিন করোনায় সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


তাজিয়া মিছিলে যুবককে হত্যা, গ্রেফতার ৪
তাজিয়া মিছিলে যুবককে হত্যা, গ্রেফতার ৪
২৭ জুন ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:০১




ফিফার উপর ক্ষোভ ঝাড়লেন ইরানের অধিনায়ক
ফিফার উপর ক্ষোভ ঝাড়লেন ইরানের অধিনায়ক
২৭ জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৪৪:৩৩

নারায়ণগঞ্জে চোরাই গাড়িসহ গ্রেফতার ৩
নারায়ণগঞ্জে চোরাই গাড়িসহ গ্রেফতার ৩
২৭ জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৬:৫৫




Follow Us