• ঢাকা
  • |
  • বুধবার ২৫শে চৈত্র ১৪৩২ বিকাল ০৫:০৬:৪৪ (08-Apr-2026)
  • - ৩৩° সে:

রাজশাহীতে হামের উপসর্গ নিয়ে আসা ৩ শিশুর মৃত্যু

৮ এপ্রিল ২০২৬ বিকাল ০৩:১৬:১২

রাজশাহীতে হামের উপসর্গ নিয়ে আসা ৩ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে হাম আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় এই রোগে ৩ জনের মৃত্যু হয়েছে। নতুন করে আরও ২৩ জন এ রোগের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

৮ এপ্রিল বুধবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে এ তথ্য জানা গেছে।

Ad
Ad

হাসপাতাল সূত্র জানায়, গত এক দিনে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০ জন রোগী। বর্তমানে হাসপাতালে সাসপেক্টেড হাম নিয়ে চিকিৎসাধীন রয়েছেন ১৩৩ জন।

Ad

হাসপাতালটির তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত মোট ৪৫২ জন সাসপেক্টেড হাম রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে মোট মৃত্যু হয়েছে ৪৬ জনের।

রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কে বিশ্বাস এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, হাম পরিস্থিতি মোকাবিলায় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা নিরলসভাবে কাজ করছেন।

চিকিৎসকরা বলছেন, সময়মতো টিকাদান ও সচেতনতা বাড়ানো না গেলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। তাই অভিভাবকদের শিশুদের টিকা নিশ্চিত করার পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




সম্পর্কের গুঞ্জন নিয়ে মুখ খুললেন তৃষা
সম্পর্কের গুঞ্জন নিয়ে মুখ খুললেন তৃষা
৮ এপ্রিল ২০২৬ বিকাল ০৪:৪২:০৩

পেটের অতিরিক্ত মেদ কমাতে করণীয়
পেটের অতিরিক্ত মেদ কমাতে করণীয়
৮ এপ্রিল ২০২৬ বিকাল ০৪:১৭:০১



গ্রিন লাইফ হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে
গ্রিন লাইফ হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে
৮ এপ্রিল ২০২৬ বিকাল ০৩:৩০:৩০

গাজীপুরে ডাকাত দলের হামলায় নারীর মৃত্যু
গাজীপুরে ডাকাত দলের হামলায় নারীর মৃত্যু
৮ এপ্রিল ২০২৬ বিকাল ০৩:২৯:০৪



Follow Us