• ঢাকা
  • |
  • শুক্রবার ৩০শে শ্রাবণ ১৪৩৩ বিকাল ০৪:৫২:১৮ (14-Aug-2026)
  • - ৩৩° সে:

সারাদেশে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

১৪ আগস্ট ২০২৬ বিকাল ০৩:৫২:১৮

সারাদেশে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেস্ক রিপোর্ট: হাম উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও চার শিশুর মৃত্যু হয়েছে।

১৪ আগস্ট শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে বলা হয়েছে, এ সময়ে দেশে ৯৭২ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, এ নিয়ে গত ১৫ মার্চ থেকে হামের উপসর্গে দেশে ৭৯৫ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হাম শনাক্তের পর মারা গেছে ৯৯ শিশু। এই পর্যন্ত মোট মারা গেছে ৮৯৪ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে হামের উপসর্গ দেখা দিয়েছে ১ লাখ ৪১ হাজার ৪৮ শিশুর। এ সময় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ২২ হাজার ৭৯৪ শিশু। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ১ লাখ ১৮ হাজার ৫৪০ শিশু বাড়ি ফিরেছে। ১৫ মার্চ থেকে দেশে ১৭ হাজার ৭৩০ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে বলেও উল্লেখ করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




সারাদেশে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
সারাদেশে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
১৪ আগস্ট ২০২৬ বিকাল ০৩:৫২:১৮



দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের লিড ১৫৩ রান
দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের লিড ১৫৩ রান
১৪ আগস্ট ২০২৬ বিকাল ০৩:১৬:০৭


সাঘাটায় গৃহবধূর সঙ্গে সম্পর্ক, যুবক আটক
সাঘাটায় গৃহবধূর সঙ্গে সম্পর্ক, যুবক আটক
১৪ আগস্ট ২০২৬ দুপুর ০২:৫৮:১৪