• ঢাকা
  • |
  • শনিবার ২৭শে আষাঢ় ১৪৩৩ সন্ধ্যা ০৬:৫৪:০১ (11-Jul-2026)
  • - ৩৩° সে:

সারাদেশে হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু

১১ জুলাই ২০২৬ বিকাল ০৪:৪৯:০৪

সারাদেশে হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু

ডেস্ক রিপোর্ট: সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৩ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ৭৮৪টি শিশু।

১১ জুলাই শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।

গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৬৬০টি শিশুর। আর হামে আক্রান্ত হয়ে আরও ৯৩টি শিশু প্রাণ হারিয়েছে। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট ৭৫৩টি শিশু মারা গেছে।

এছাড়া, ২৪ ঘণ্টায় ৮৪টি শিশু হামে আক্রান্ত হয়েছে, আর হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা ৭০২। এই সময়ে ৬৬০টি শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে, আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৫২৮টি শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ১০ হাজার ৬০১, আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৩ হাজার ৪১০। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ৯৩ হাজার ৪৯১ রোগী, যাদের মধ্যে ৮৯ হাজার ৭৬২ জন ছাড়পত্র পেয়ে ইতোমধ্যে বাড়ি ফিরেছে।
 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



গণভোট বাস্তবায়নে বাধ্য করবো : শফিকুর রহমান
গণভোট বাস্তবায়নে বাধ্য করবো : শফিকুর রহমান
১১ জুলাই ২০২৬ সন্ধ্যা ০৬:১৫:৩৬


সুনামগঞ্জে নারীসহ ৫ জন গ্রেফতার
সুনামগঞ্জে নারীসহ ৫ জন গ্রেফতার
১১ জুলাই ২০২৬ সন্ধ্যা ০৬:০৬:৫৯






Follow Us