• ঢাকা
  • |
  • শনিবার ২৭শে আষাঢ় ১৪৩৩ সন্ধ্যা ০৬:০৫:০৩ (11-Jul-2026)
  • - ৩৩° সে:

অনলাইনে সঙ্গীত-শিক্ষণ কার্যক্রম শুরু করছে ছায়ানট

১১ জুলাই ২০২৬ বিকাল ০৪:৩৮:৫৮

অনলাইনে সঙ্গীত-শিক্ষণ কার্যক্রম শুরু করছে ছায়ানট

বিনোদন ডেস্ক: দেশের অন্যতম সাংস্কৃতিক প্রতিষ্ঠান ছায়ানট অনলাইনেও সঙ্গীত-শিক্ষণ কার্যক্রম শুরু করতে যাচ্ছে। এতদিন ছায়ানট কার্যালয়ে শারীরিক উপস্থিতিতে সঙ্গীত-শিক্ষণ কার্যক্রম চললেও ঢাকা ব্যতীত দেশ ও দেশের বাইরে বসবাসরত সংগীতপিপাসুদের জন্য অনলাইনে কার্যক্রম চালু করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি।

১০ জুলাই শুক্রবার ছায়ানটের ফেসবুক পেজ ও ওয়েবসাইটে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনলাইনে সংগীত-শিক্ষণ কার্যক্রমের ব্যাপ্তি হবে ৬ মাস। এর নাম হবে সঙ্গীত-পরিচয়। প্রথম আবর্তনের ভর্তির আবেদনপত্র দেওয়া শুরু হবে ২৮ আষাঢ় ১৪৩৩, ১২ জুলাই ২০২৬, রোববার থেকে। এ ক্ষেত্রে আসন সংখ্যা নির্দিষ্ট। ১ম আবর্তে ক্লাস নেবেন নজরুল সঙ্গীতে শারমিন সাথী ইসলাম ময়না, লোকসঙ্গীতে বিমান চন্দ্র বিশ্বাস, রবীন্দ্রসঙ্গীতে মোস্তাফিজুর রহমান তূর্য ও সরগমে টিংকু কুমার শীল।

অনলাইনে ভর্তির জন্য আবেদনকারীর বয়স ন্যূনতম ১০। যা ৩০ জুন ২০২৬ তারিখের মধ্যে পূর্ণ হবে। এ ক্ষেত্রে কোনো ঊর্ধ্বসীমা নেই।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ











Follow Us