• ঢাকা
  • |
  • বুধবার ২২শে আশ্বিন ১৪৩৩ রাত ০৮:০৩:১৮ (07-Oct-2026)
  • - ৩৩° সে:

হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু

৬ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:৫৩:৩০

হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু

অনলাইন ডেস্ক : সারদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে হামে মোট এক হাজার ৩৯৩ জন আক্রান্ত হয়েছেন।

এ নিয়ে চলতি বছরে নিশ্চিত হামে ১০২ শিশু এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ৩২ শিশুর মৃত্যু হয়েছে। সব মিলিয়ে হামে ও এর উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩৪ জনে।

৬ অক্টোবর মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, সোমবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে ২ জন করে মারা গেছেন। এ সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে হাম ও উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ৩৯৩ জন রোগী এসেছে।

বিভাগভিত্তিক হিসাবে, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ৫৬৮ জন, রাজশাহীতে ২৭, সিলেটে ১৬৪ , চট্টগ্রামে ২৭৩ , বরিশালে ১২৩, ময়মনসিংহে ৮৫, খুলনায় ১১১ এবং রংপুরে ৪২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৭৬ হাজার ৫১৬ জন রোগী ভর্তি হয়েছে। তাদের মধ্যে ১ লাখ ৬৯ হাজার ২৯০ জন চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছে।

গত ১৫ মার্চ থেকে দেশে সন্দেহজনক হামের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৯৯ হাজার ১৩ জনে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন ২১ হাজার ৯১০ জন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


দিল্লিতে বহুতল ভবন ধস, বহু হতাহতের শঙ্কা
দিল্লিতে বহুতল ভবন ধস, বহু হতাহতের শঙ্কা
৭ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৫০:০৪



সেপ্টেম্বরে বেড়েছে মূল্যস্ফীতি
সেপ্টেম্বরে বেড়েছে মূল্যস্ফীতি
৭ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:২৩:৪৭


এনআইডি সংশোধন: ভিসার কপি দিতে হবে প্রবাসীদের
এনআইডি সংশোধন: ভিসার কপি দিতে হবে প্রবাসীদের
৭ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:১৩:৩৩

দেশের সব উপজেলায় সরকারের জরুরি নির্দেশনা
দেশের সব উপজেলায় সরকারের জরুরি নির্দেশনা
৭ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:০৯:২৪