• ঢাকা
  • |
  • শনিবার ৩০শে কার্তিক ১৪৩৩ রাত ০৮:৫৫:৪২ (14-Nov-2026)
  • - ৩৩° সে:

ভিনিসিয়ুসের জোড়া গোল, ব্রাজিলকে হারাল জাপান

১৪ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৫:১৪

ভিনিসিয়ুসের জোড়া গোল, ব্রাজিলকে হারাল জাপান

স্পোর্টস ডেস্ক: চলতি ফিফা উইন্ডোতে নিজেদের প্রথম ম্যাচে জাপানের বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল। শক্তিতে এগিয়ে থাকলেও ম্যাচের শুরুতেই ২ গোল হজম করে বিপাকে পড়ে সেলেসাওরা। তবে ভিনিসিয়ুসের জোড়া গোলে সমতায় ফিরলেও শেষ মুহূর্তের গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে জাপান।

১৪ নভেম্বর শনিবার সিঙ্গাপুরের ন্যাশনাল স্টেডিয়ামে ব্রাজিলকে ৩-২ গোলের ব্যবধানে হারিয়েছে এশিয়ার পরাশক্তিরা। অতিরিক্ত সময়ে গোল করে দলকে জয় উপহার দিয়েছেন সাকামাতো।

এদিন ম্যাচের শুরুতে জাপান এগিয়ে যায়। ১৫ মিনিটে রিটসো ডোয়ানের সেট আপ থেকে গোল করেন তাকেফুসা কুবো। ৪ মিনিটের ব্যবধানে জাপান দ্বিতীয় গোলের দেখা পায়। এবার মিডফিল্ডার কেইতো নাকামুরা গোল করে দলকে এগিয়ে নেন।

আরও পড়ুন

ভুটানকে হারিয়ে ফাইনালে ভারত

গোল শোধে মরিয়া ব্রাজিল ৩৩ মিনিটে ব্যবধান কমায়। রিয়াল মাদ্রিদের স্ট্রাইকার ভিনিসিয়ুস জুনিয়র গোলটি করেন। ব্রুনো গুমারেজের বাড়ানো পাস থেকে ভিনিসিয়ুসের ফিনিশিংয়ে ব্রাজিল গোল ব্যবধান কমায়। এতে ২-১ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় ব্রাজিল।

দ্বিতীয়ার্ধে মাঠে নেমে গোল পরিশোধ করতে আরও আক্রমণ শুরু করে ভিনি-রাফিনিয়ারা। তবে ফিনিশিংয়ের অভাবে গোলের দেখা পাচ্ছিল না সেলেসাওরা। কিন্তু ৭৫তম মিনিটে কর্নার কিক থেকে বল পেয়ে মাঝদূরত্ব থেকে জোরালো শট নেন ভিনি। যা দুই পোস্টে আঘাত করার পর জালে জড়ায়।

শেষ সময়ে সমতায় ফেরে ব্রাজিল। ম্যাচের ভাগ্য যখন ড্র হতে যাচ্ছিল তখন জাপানকে জয় উপহার দেন সাকামাতো। অতিরিক্ত সময়ে প্রতিপক্ষ গোলকিপারের এগিয়ে আসার সুযোগ কাজে লাগিয়ে ফিরতি বল (রিবাউন্ড) থেকে গোলটি আদায় করে নেন তিনি। এতে ৩-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল।

আরও পড়ুন

রেইন্ডার্সের হ্যাটট্রিকে গ্রিসের জালে ৭ গোল নেদারল্যান্ডসের

এটিভি/ এইচকে

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






ভিনিসিয়ুসের জোড়া গোল, ব্রাজিলকে হারাল জাপান
ভিনিসিয়ুসের জোড়া গোল, ব্রাজিলকে হারাল জাপান
১৪ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৫:১৪