স্পোর্টস ডেস্ক: অ্যাস্টন ভিলাকে ২-১ গোলে হারিয়ে উয়েফা সুপার কাপ জিতেছে পিএসজি। চ্যাম্পিয়নস লিগের পর টানা দ্বিতীয়বার সুপার কাপ জিতে দারুণভাবে মৌসুম শুরু করলো ফরাসি ক্লাবটি।
অস্ট্রিয়ার রেড বুল অ্যারেনায় বুধবার রাতে মাঠে গড়ায় আগের মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগ ও ইউরোপা লিগজয়ীর মধ্যকার এই ম্যাচ।
২০তম মিনিটে দর্শনীয় এক গোলে পিএসজিকে এগিয়ে দেন খাভিচা কাভারাৎসখেলিয়া। সেই ধাক্কা সামলে পাল্টা আক্রমণে ভীতি ছড়ায় অ্যাস্টন ভিলা। ১৭ বছর বয়সী ৬ ফুট ৪ ইঞ্চি লম্বা অভিষিক্ত ব্রায়ান মাদজোর নৈপুণ্যে ৪৫ মিনিটে সমতায় ফেরে ভিলা।
তবে দ্বিতীয়ার্ধে আরেক গোল করে উয়েফা সুপার কাপ ধরে রাখে লুইস এনরিকের দল। ব্যবধান গড়া সেই গোল করেন দেজিরে দুয়ে। ফলে চ্যাম্পিয়নস লিগের পর টানা দ্বিতীয়বারের মতো উয়েফা সুপার কাপ জিতলো পিএসজি।
২০২৩ সালে পিএসজির দায়িত্ব নেওয়ার পর থেকে টানা তিনটি লিগ ওয়ান, টানা দুটি চ্যাম্পিয়নস লিগসহ মোট ১৩টি ট্রফি জিতলেন এনরিকে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available