• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৪ই কার্তিক ১৪৩৩ সন্ধ্যা ০৭:০৬:১৪ (29-Oct-2026)
  • - ৩৩° সে:

৩৪ ম্যাচের অপরাজিত রেকর্ড ভাঙল মরক্কোর

১০ জুলাই ২০২৬ সকাল ০৮:২৭:৪৯

৩৪ ম্যাচের অপরাজিত রেকর্ড ভাঙল মরক্কোর

স্পোর্টস ডেস্ক: অবশেষে থামল মরক্কোর দীর্ঘদিনের অপরাজিত যাত্রা। টানা ৩৪ ম্যাচ হার এড়িয়ে চলার পর ২০২৬ ফিফা বিশ্বকাপের প্রথম কোয়ার্টার ফাইনালে এসে পরাজয়ের মুখ দেখল আফ্রিকার দলটি। দিদিয়ের দেশামের শিষ্যরা মরক্কোকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে জায়গা নিশ্চিত করেছে।

ম্যাচের প্রথমার্ধে দুর্দান্ত গোলরক্ষণে ফ্রান্সকে গোলবঞ্চিত রাখেন মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বুনু। পেনাল্টিসহ একাধিক সুযোগ নষ্ট করে ফরাসিরা, ফলে বিরতিতে গোলশূন্য সমতায় মাঠ ছাড়ে দুই দল।

তবে দ্বিতীয়ার্ধে বদলে যায় ম্যাচের চিত্র। আক্রমণের গতি বাড়িয়ে ৬০তম মিনিটে ডি-বক্সের বাইরে থেকে নেওয়া দুর্দান্ত শটে ফ্রান্সকে এগিয়ে দেন অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে।

আরও পড়ুন

গাজার শিশুদের চিকিৎসায় ১ লাখ পাউন্ডেরও বেশি তহবিল সংগ্রহ হামজার

গোলের পর ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের দখলে নেয় ফ্রান্স। ৭১তম মিনিটে এমবাপ্পের বাড়ানো বল থেকে ব্যবধান দ্বিগুণ করেন উসমান দেম্বেলে। এরপর আর ম্যাচে ফিরতে পারেনি মরক্কো।

শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ফ্রান্স। এই জয়ে সবার আগে বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা নিশ্চিত করার পাশাপাশি মরক্কোর টানা ৩৪ ম্যাচের অপরাজিত থাকার রেকর্ডেও ইতি টানে ফরাসিরা।

সূত্র: ইএসপিএন

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


কুয়েটে ৫ শিক্ষকসহ ৭জন বরখাস্ত
কুয়েটে ৫ শিক্ষকসহ ৭জন বরখাস্ত
২৯ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৫৬:০২

আবারও একসঙ্গে জুটি বাঁধছেন মাধবান ও কঙ্গনা
আবারও একসঙ্গে জুটি বাঁধছেন মাধবান ও কঙ্গনা
২৯ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৫০:১৮



ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ভোট গণনা চলছে
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ভোট গণনা চলছে
২৯ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৩২:৫৬