• ঢাকা
  • |
  • শনিবার ৪ঠা আশ্বিন ১৪৩৩ দুপুর ১২:০১:০০ (19-Sep-2026)
  • - ৩৩° সে:

লিভারপুলের বিপক্ষে নাটকীয় জয় পেল ম্যান সিটি

৯ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০১:০৬:৪০

লিভারপুলের বিপক্ষে নাটকীয় জয় পেল ম্যান সিটি

স্পোর্টস ডেস্ক: লিভারপুলের বিপক্ষে ২-১ গোলের ব্যবধানে জয় পেল ম্যান সিটি। এতেই প্রিমিয়ার লিগ শিরোপা লড়াইয়ে শীর্ষে থাকা আর্সেনালের সঙ্গে পয়েন্ট ব্যবধান কমিয়ে আনল সিটি।

৮ ফেব্রুয়ারি রোববার রাতে আরলিং হল্যান্ডের পেনাল্টি গোলের মাধ্যমে এই জয় পায় ম্যানচেস্টার চিটি।

শুরুতে লিভারপুলকে এগিয়ে নিয়েছিলেন ডমিনিক সবোসলাই। তার নেয়া দুর্দান্ত এক ফ্রি-কিক জিয়ানলুইজি দোনারুম্মাকে পরাস্ত করে জালে জড়ায়। তবে ম্যাচের শেষ দিকে সেই নায়কই হয়ে ওঠেন হতভাগ্য। যোগ করা সময়ের শেষ মুহূর্তে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় তাকে।

৮৪তম মিনিটে হল্যান্ডের হেড করা বল থেকে বার্নার্দো সিলভা স্লাইড করে ভলিতে জালে পাঠান বল, সমতায় ফেরে সিটি। এরপর আলিসন বেকারের ফাউলে মাতেউস নুনেস মাটিতে পড়ে গেলে পেনাল্টি পায় সিটি। সেখান থেকেই অ্যানফিল্ডে নিজের প্রথম গোলটি করেন হলান্ড, নিশ্চিত হয় তিন পয়েন্ট।

শেষ দিকে রায়ান শেরকির একটি গোল বাতিল হয়। এ সময় ম্যাচের উত্তেজনা তুঙ্গে ওঠে। তবে শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছাড়ে ম্যানচেস্টার সিটি। এই জয়ে তারা সরাসরি দ্বিতীয় স্থানে উঠে এসেছে। আর্সেনালের থেকে এখনো ৬ পয়েন্ট পিছিয়ে তারা। অন্যদিকে লিভারপুল ষষ্ঠ স্থানেই রয়ে গেছে। চতুর্থ স্থানে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডের থেকে পাঁচ পয়েন্ট পিছিয়ে তারা।

আগামী বুধবার সান্ডারল্যান্ডের বিপক্ষে কঠিন অ্যাওয়ে ম্যাচে নামবে লিভারপুল। সেই ম্যাচে নিষেধাজ্ঞার কারণে সবোসলাইকে পাবে না দলটি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


বাড়ল সোনার দাম
বাড়ল সোনার দাম
১৯ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১১:৫৩:০৮

এলএলবি পরীক্ষার ফি কমাল জাতীয় বিশ্ববিদ্যালয়
এলএলবি পরীক্ষার ফি কমাল জাতীয় বিশ্ববিদ্যালয়
১৯ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১১:৪৮:৫৩

ক্যামেরার আওতায় আসছে পর্যটন শহর রাঙামাটি
ক্যামেরার আওতায় আসছে পর্যটন শহর রাঙামাটি
১৯ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১১:২২:৫৫


যেকোনো সময় এক দফা দাবি আসতে পারে: জামায়াত আমির
যেকোনো সময় এক দফা দাবি আসতে পারে: জামায়াত আমির
১৯ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১১:০৪:৩২