• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৫শে কার্তিক ১৪৩৩ রাত ০৩:৪৪:২৬ (10-Nov-2026)
  • - ৩৩° সে:

ম্যানসিটির কাছে ২-১ গোলে হেরেছে রিয়াল

১১ ডিসেম্বর ২০২৫ সকাল ০৮:৪৫:৪৫

ম্যানসিটির কাছে ২-১ গোলে হেরেছে রিয়াল

স্পোর্টস ডেস্ক: ঘরোয়া লিগে টানা ব্যর্থতার পর উয়েফা চ্যাম্পিয়নস লিগেও হতাশার রাত কাটাল রিয়াল মাদ্রিদ। ১০ ডিসেম্বর বুধবার সান্তিয়াগো বার্নাব্যুতে লিগ পর্বের ম্যাচে জাবি আলোনসোর দলকে ২-১ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। এই পরাজয়ে কোচ আলোনসোর ভবিষ্যৎ নিয়ে জল্পনা আরও তীব্র হয়েছে।

লা লিগায় ধারাবাহিক পয়েন্ট হারানোর চাপের মধ্যেই গুরুত্বপূর্ণ এই ম্যাচে নেমেছিল রিয়াল। সমস্যাটা আরও বড় হয় একাধিক তারকার অনুপস্থিতিতে চোটের কারণে দানি কারভাহাল, ট্রেন্ট আলেক্সান্ডার-আর্নল্ড ও এদের মিলিতাও ছিলেন বাইরে। পুরো ফিট না থাকায় বেঞ্চে বসে ম্যাচ দেখেছেন কিলিয়ান এমবাপ্পে।

তবে শুরুটা ভালোই করেছিল স্বাগতিকরা। ২৮ মিনিটে জুড বেলিংহামের পাস ধরে দারুণ শটে রদ্রিগো দলকে এগিয়ে নেন এটাই চলতি মৌসুমে উইঙ্গারের প্রথম গোল। কিন্তু মাত্র সাত মিনিট পর থিবো কোর্তোয়ার দুর্বল সেভ কাজে লাগিয়ে সমতা ফেরান নিকো ও’রিলি। এরপর ৪৩ মিনিটে অ্যান্টনিও রুডিগারের ফাউল থেকে পাওয়া পেনাল্টি নিখুঁতভাবে কাজে লাগিয়ে দলকে এগিয়ে নেন আর্লিং হালান্ড।

আরও পড়ুন

টিভিতে আজকের খেলা (৯ নভেম্বর)

দ্বিতীয়ার্ধে রিয়াল চেষ্টা করলেও ব্যবধান আর কমাতে পারেনি। উল্টো কোর্তোয়া ছয়টি সেভ করে দলকে বড় লজ্জা থেকে বাঁচান। শেষ পর্যন্ত ২-১ গোলের জয়ে মাঠ ছাড়ে পেপ গার্দিওলার ম্যানসিটি।

এই জয়ের ফলে ৬ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে তালিকায় চারে উঠেছে সিটি। সমান ম্যাচে ১২ পয়েন্ট পাওয়া রিয়াল মাদ্রিদ নেমে গেছে সপ্তম স্থানে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:০৯