• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৯শে কার্তিক ১৪৩৩ রাত ০৯:১০:৫৬ (03-Nov-2026)
  • - ৩৩° সে:

আজ সন্ধ্যায় সিঙ্গাপুরের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ

১০ জুন ২০২৫ সকাল ০৮:৫৮:৩১

আজ সন্ধ্যায় সিঙ্গাপুরের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: এশিয়ান কাপ বাছাইপর্বে আজ সিঙ্গাপুরের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ফুটবল দল। জয়ের ব্যাপারে আশাবাদী উভয় দলের কোচ ও অধিনায়ক।

দীর্ঘ ১০ বছর পর মঙ্গলবার ঢাকা জাতীয় স্টেডিয়ামে সন্ধ্যা ৭টায়  সিঙ্গাপুরের বিপক্ষে খেলবে বাংলাদেশ।

এই ম্যাচ নিয়ে তোলপাড় পুরো ক্রীড়াঙ্গন। এই ম্যাচটি এশিয়ান কাপের টিকিট অর্জনের। কেবল সে কারণেই আলোচিত নয় ম্যাচটি। আলোচনার রসদ জুগিয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলার অভিজ্ঞতা সম্পন্ন হামজা চৌধুরী, কানাডা জাতীয় দলে খেলার অভিজ্ঞতা সম্পন্ন খেলোয়াড় শামিত সোম ও ইতালির চতুর্থ বিভাগের দলে খেল ফাহামিদুল ইসলামের অন্তর্ভূক্তি।

আরও পড়ুন

এশিয়া কাপে বাংলাদেশের দল ঘোষণা

হামজা, ফাহামিদুলের অভিষেক হয়ে গেছে। ভারত ও ভুটানের বিপক্ষে খেলেছেন হামজা। ফাহামিদুল ইসলামের অভিষেক হয়েছে ভুটানের বিপক্ষে। সবকিছু ঠিক থাকলে সিঙ্গাপুরের বিপক্ষে অভিষেক হবে শামিত সোমের।

বাংলাদেশ দলে এখন ৬ জন প্রবাসী ফুটবলার। দেশের প্রধান ফুটবল ভেন্যু ঢাকা জাতীয় স্টেডিয়াম ১৬০ কোটি টাকায় নতুন করে সেজেছে। দীর্ঘ ৫৫ মাস পর এই স্টেডিয়ামে ফুটবল ফিরেছে গত ৪ জুন ভুটানের বিপক্ষে ম্যাচ দিয়ে।

তবে আজ সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটি এখন আলোচনার তুঙ্গে।

আরও পড়ুন

জানুয়ারিতে সৌদিতে হচ্ছে না এশিয়ান কাপ

এই ম্যাচের আগে বাংলাদেশ ও সিঙ্গাপুর দুই দলই আত্মবিশ্বাস বাড়িয়ে নিয়েছে প্রীতি ম্যাচ জিতে। বাংলাদেশ হারিয়েছে ভুটানকে ২-০ গোলে এবং সিঙ্গাপুর হারিয়েছে মালদ্বীপকে ৩-১ গোলে।

গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে ঢাকার এক অভিজাত হোটেলে সাংবাদিকদের মুখোমুখি হন দুদলের কোচ ও অধিনায়ক।

বাংলাদেশ দল নতুন রূপে সাজলেও ম্যাচ বাই ম্যাচ জয়ের নিয়ে এগিয়ে যেতে চান সিঙ্গাপুর কোচ সুতোমু ওগুরা।

আরও পড়ুন

প্রতিপক্ষ খেলোয়াড়ের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, প্রাণ হারালেন স্প্যানিশ স্ট্রাইকার

এদিকে জয়ের দিকেই নজর দিচ্ছেন বলে জানালেন বাংলাদেশ দলের কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা।

পরে হোটেলে খেলোয়াড়দের খবর নিতে আসেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল।

এদিকে বাংলাদেশ-সিঙ্গাপুর ফুটবল ম্যাচ উপলক্ষে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে নিরাপত্তা ও যানবাহন নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ইউনিফর্মে ও সাদা পোশাকে পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন থাকবে।

আরও পড়ুন

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন গ্লেন ম্যাক্সওয়েল

এছাড়া সার্বিক নিরাপত্তার জন্য বিশেষ পরিস্থিতি মোকাবেলায় সবসময় প্রস্তুত থাকবে ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিট, সোয়াট ও ক্যানাইন ইউনিট।

খেলায় আগত সবার সার্বিক সহযোগিতা কামনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



এশিয়া কাপে বাংলাদেশের দল ঘোষণা
এশিয়া কাপে বাংলাদেশের দল ঘোষণা
৩ নভেম্বর ২০২৬ রাত ০৮:১৮:২৩


৪ জেলায় নতুন এসপি
৪ জেলায় নতুন এসপি
৩ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫৭:২০


জামালপুরে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধর মৃত্যু
জামালপুরে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধর মৃত্যু
৩ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৯:৪৮

পুলিশের ঊর্ধ্বতন ৭ পদে রদবদল
পুলিশের ঊর্ধ্বতন ৭ পদে রদবদল
৩ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:২৫:৪৯

এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ
এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ
৩ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৫:৫৪