• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৫শে কার্তিক ১৪৩৩ ভোর ০৫:৩২:৪২ (10-Nov-2026)
  • - ৩৩° সে:

৬৪ জেলায় প্লাস্টিক দূষণ বিরোধী কার্যক্রম শুরু করেছে গ্রিন ইকো

৩ জুন ২০২৫ দুপুর ১২:৪৮:১৩

৬৪ জেলায় প্লাস্টিক দূষণ বিরোধী কার্যক্রম শুরু করেছে গ্রিন ইকো

রংপুর ব্যুরো: পরিবেশবাদী সংগঠন গ্রিন ইকো 'বাংলাদেশের ৬৪ জেলায় প্লাস্টিক দূষণ বিরোধী সচেতনতা কার্যক্রম' শুরু করেছে। এর অংশ হিসেবে ২ জুন রোববার দুপুরে রংপুর প্রেসক্লাবের সামনে এক উদ্বোধনী কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রিন ইকো’র প্রতিষ্ঠাতা ও পরিচালক সঞ্জয় চৌধুরী এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রভাষক খাইরুল ইসলাম পলাশ। আরও উপস্থিত ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও রিভারাইন পিপলের পরিচালক ড. তুহিন ওয়াদুদ।

সঞ্জয় চৌধুরী বলেন, বাংলাদেশ পৃথিবীর প্রথম দেশ হিসেবে ২০০২ সালে পলিথিন নিষিদ্ধ করে। কিন্তু ২০২৫ সালে এসেও এর ব্যাপক ব্যবহার দেখা যায়। তাই শুধু আইন নয়, প্রয়োজন ব্যাপক জনসচেতনতা। এ বছরের বিশ্ব পরিবেশ দিবসেও প্লাস্টিক দূষণকে গুরুত্ব দেওয়া হয়েছে। গ্রিন ইকো গত এক দশক ধরে পরিবেশ সুরক্ষায় কাজ করছে। এই কর্মসূচির মাধ্যমে আমরা দেশের ৬৪টি জেলায় প্লাস্টিক দূষণ বিরোধী সচেতনতা ছড়িয়ে দিতে চাই। সরকারের পাশাপাশি সংগঠন ও ব্যক্তিদেরও এগিয়ে আসতে হবে।

আরও পড়ুন

জলবায়ু পরিবর্তনজনিত বাস্ত্যুচুতি, ক্ষয়ক্ষতি ও অনিশ্চিত ভবিষ্যৎ

ড. তুহিন ওয়াদুদ বলেন, প্লাস্টিক বাংলাদেশের পরিবেশের জন্য ভয়াবহ এক চ্যালেঞ্জ। নদী দূষণ ও জীববৈচিত্র্য ধ্বংসে এর নেতিবাচক প্রভাব মারাত্মক। সময় এসেছে প্লাস্টিকের বিরুদ্ধে সক্রিয়ভাবে দাঁড়ানোর। গ্রিন ইকোর এ উদ্যোগ সময়োপযোগী ও প্রশংসনীয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গ্রিন ইকো’র কর্মী মোস্তাক আহমেদ, মৌমিতা জাহান, নূরুন্নেসা, ছাওমুন পাটোয়ারী, মো: মোশারফ হোসেন, সৈকত হোসেন, মোহাম্মদ আবির প্রমুখ।

কর্মসূচিতে অংশগ্রহণকারী কর্মীদের হাতে প্লাস্টিক বিরোধী বিভিন্ন সচেতনতামূলক প্ল্যাকার্ড দেখা যায়। সেই সাথে পথচারী ও সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করা হয়।

আরও পড়ুন

আজ জাতীয় বন্যপ্রাণী দিবস

গ্রিন ইকো জানিয়েছে, এই কর্মসূচি পর্যায়ক্রমে দেশের ৬৪টি জেলায় পরিচালিত হবে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:০৯