• ঢাকা
  • |
  • শুক্রবার ২২শে কার্তিক ১৪৩৩ দুপুর ০১:০৪:৫৭ (06-Nov-2026)
  • - ৩৩° সে:

‘প্রকৃতিকে ধ্বংসকারীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে’

৫ জুন ২০২৪ রাত ০৯:০১:৩৯

‘প্রকৃতিকে ধ্বংসকারীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে’

সিলেট প্রতিনিধি: সিলেটে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত হয়েছে। ৫ জুন বুধবার নানা আয়োজনে সিলেট বিভাগীয় পরিবেশ অধিদফতরের উদ্যোগে দিবসটি উদযাপিত হয়।

‘করবো ভূমি পুনরুদ্ধার, রুখবো মরুময়তা, অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা’ প্রতিপাদ্য সামনে রেখে সকাল সাড়ে ১০ টায় সিলেট জেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী, এনডিসি। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মানব সম্প্রদায় ও প্রাণিকূলের অস্তিত্বের জন্য দূষণমুক্ত নির্মল পরিবেশের বিকল্প নেই।

আরও পড়ুন

টেকনাফে সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলি, সেনা সদস্য আহত

তিনি বলেন, বিজ্ঞানের সাফল্যের কারণে আমরা সৃষ্টির রহস্য সম্পর্কে জানতে পারছি। কিন্তু, বিজ্ঞান পৃথিবীর কোন মৌলিক কোন বস্তু আবিষ্কার করতে পারে নি। সিলেট অঞ্চল হলো পাহাড়, টিলা, নদী-নালা বেষ্টিত এক নির্মল প্রকৃতির আধার। সমাজের এক শ্রেণির অপরাধী চক্র নিজের আর্ক লাভের হীন উদ্দেশ্যে প্রকৃতিকে ধ্বংস করছে। তাদের বিরুদ্ধে সম্মিলিতভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। তাদের বিরুদ্ধে আইনের সর্বোচ্চ প্রয়োগ নিশ্চিতের মাধ্যমে প্রকৃতিকে বাসযোগ্য রাখতে হবে।

সিলেট সিলেট বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের পরিচালক একেএম রফিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন এসএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. মাসুদ রানা,  ডিআইজি সিলেটের পুলিশ সুপার মো. জেদান আল মুসা, সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) মো. আল-জুনায়েদ।

এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট সিলেটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মাহমুদুল ইসলাম নজরুল।

আরও পড়ুন

বিএনপি প্রতিষ্ঠালগ্ন থেকেই কৃষিবান্ধব: কৃষিমন্ত্রী

আলোচনা সভা শেষে পরিবেশ অধিদফতর কর্তৃক আয়োজিত চিত্রাঙ্কন, স্লোগান ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে সার্টিফিকেট, ক্রেস্ট ও গাছের চারা বিতরণ করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা
ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা
৬ নভেম্বর ২০২৬ দুপুর ১২:৫৮:১৭


রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের পঞ্চম চালান
রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের পঞ্চম চালান
৬ নভেম্বর ২০২৬ দুপুর ১২:৪১:৪৯


আজ সারাদেশে থাকতে পারে শুষ্ক আবহাওয়া
আজ সারাদেশে থাকতে পারে শুষ্ক আবহাওয়া
৬ নভেম্বর ২০২৬ দুপুর ১২:২৩:৪৯


ঢাকায় ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় আটক ৫৪৪
ঢাকায় ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় আটক ৫৪৪
৬ নভেম্বর ২০২৬ দুপুর ১২:০৯:০২

রমজান শুরুর তারিখ জানাল গালফ নিউজ
রমজান শুরুর তারিখ জানাল গালফ নিউজ
৬ নভেম্বর ২০২৬ সকাল ১১:৪৬:১৪