• ঢাকা
  • |
  • শনিবার ২৮শে ভাদ্র ১৪৩৩ দুপুর ০১:০১:৫১ (12-Sep-2026)
  • - ৩৩° সে:

‘মুসলিমদের চেয়ে হিন্দুরাই বেশি গরুর মাংস খায়’, বলে বিপাকে তিথি

১২ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১১:৫২:৪৩

‘মুসলিমদের চেয়ে হিন্দুরাই বেশি গরুর মাংস খায়’, বলে বিপাকে তিথি

বিনোদন ডেস্ক: প্রকাশ্যে গরুর মাংস খাওয়ার কথা বলে বিতর্কে জড়িয়েছেন ভারতীয় অভিনেতা বিশ্বজিৎ চ্যাটার্জি। সামাজিক মাধ্যমে তাকে নিয়ে শুরু হয়েছে আলোচনা, সমালোচনা ও কটাক্ষ। এরই মধ্যে বিশ্বজিতের পাশে দাঁড়িয়ে বিতর্কে জড়িয়েছেন ‘ঝিলিক’খ্যাত অভিনেত্রী তিথি বসু।

সম্প্রতি এক সাক্ষাৎকারে বাংলাদেশের আতিথেয়তা ও খাবারের প্রশংসা করেন বিশ্বজিৎ। বিশেষ করে গরুর মাংস ও ইলিশের প্রতি নিজের ভালো লাগার কথা জানান তিনি। তার বক্তব্যের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর শুরু হয় সমালোচনা।

বিষয়টি নিয়ে বিশ্বজিতের পক্ষে কথা বলেন তিথি। তার ভাষ্য, বিশ্বজিৎ একজন প্রবীণ ও সম্মানিত অভিনেতা। তিনি নিজের জায়গা থেকে সত্য কথাই বলেছেন। বাংলাদেশে গিয়ে কে কী খাবেন, সেটি একান্তই ব্যক্তিগত বিষয় বলেও মন্তব্য করেন তিনি।

তিথি আরও বলেন, খাদ্যাভ্যাস ব্যক্তিগত পছন্দের বিষয়। ভারতীয় বিনোদন অঙ্গনের অনেকেই প্রকাশ্যে কিংবা আড়ালে গরুর মাংস খান বলেও দাবি করেন তিনি।

নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে ‘ঝিলিক’খ্যাত এই অভিনেত্রী বলেন, তাদের ধারাবাহিকের সেটে এমন অনেক ব্রাহ্মণ শিল্পী ও অভিনেতা ছিলেন, যারা গরুর মাংস নিয়ে আলোচনা করতেন। কলকাতার বিভিন্ন জায়গায় গরুর মাংস বিক্রি হলে সেখানেও অনেক হিন্দুকে যেতে দেখেছেন বলে দাবি করেন তিনি।

তিথির দাবি, ‘অনেক মানুষ গরুর মাংস খায়। এটাই বাস্তব। এমনকি মুসলিমদের থেকে হিন্দুরাই বেশি খায়। যারা প্রকাশ্যে বলেন না, তাদের মধ্যেও অনেকেই হয়তো আড়ালে খেয়ে থাকেন।’

তিনি বলেন, কার কী ধর্ম বা খাদ্যাভ্যাস, সেটি সম্পূর্ণ ব্যক্তিগত বিষয়। নিজের পছন্দ অন্যের ওপর চাপিয়ে দেওয়া উচিত নয়।

তবে তিথির এই মন্তব্যের পর সামাজিক মাধ্যমে তাকে নিয়েও শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। কেউ তার বক্তব্যের সমর্থন করেছেন, আবার কেউ কটাক্ষ করেছেন। অনেকে আবার এমন স্পর্শকাতর বিষয়ে মন্তব্য না করার পরামর্শও দিয়েছেন।

বিশ্বজিতের বক্তব্য নিয়ে তৈরি হওয়া বিতর্কে কথা বলতে গিয়ে এবার নিজেই আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন তিথি বসু।

সূত্র: হিন্দুস্তান টাইমস

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


প্রত্যেক নেতাকর্মীই সরকারের অংশ: রিজভী
প্রত্যেক নেতাকর্মীই সরকারের অংশ: রিজভী
১২ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:৫৪:৪৭




ইন্দোনেশিয়ায় ৬.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
ইন্দোনেশিয়ায় ৬.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
১২ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:২৫:১৮


৪ দফা কমার পর বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?
৪ দফা কমার পর বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?
১২ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:১৩:৪২