বিনোদন ডেস্ক: বলিউডের জনপ্রিয় তারকাদের মাঝে অন্যতম রণবীর কাপুর ও আলিয়া ভাট দম্পতি। বর্তমানে তারা ব্যস্ত তাদের আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’ নিয়ে। সঞ্জয় লীলা বানশালির এই পিরিয়ড ড্রামায় অভিনয় করেছেন তারা। চলছে শেষদিকের প্রচার-প্রচারণার কাজ।
এমন ব্যস্ততার মাঝেও নিজেদের জন্য কোয়ালিটি টাইম বের করলেন ‘রণলিয়া’ দম্পতি। গত সোমবার ছিল রণবীর কাপুরের জন্মদিন। জীবনের বিশেষ দিনটিতে তাই স্বামীকে ভালোবাসায় ভরিয়ে দিলেন স্ত্রী আলিয়া ভাট।
সেলুলয়েড জগতে প্রেমিক কিংবা স্বামীরা সাধারণত প্রেমিকা বা স্ত্রীদের কোলে তুলে নিতে দেখা গেলেও রণবীরের বাস্তব জীবনে দেখা গেল অনন্য নজির। স্ত্রী অভিনেত্রীর কোলে ঠাঁই পেলেন রণবীর! যা মূলত নজর কেড়েছে এই তারকা দম্পতি ভক্তদের।
ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বার্থডে স্পেশাল একগুচ্ছ ছবি প্রকাশ করেন আলিয়া ভাট। সেখানেই ধরা পড়েছে রণবীর-আলিয়ার মাখোমাখো সম্পর্ক। প্রথম ছবিতে দেখা যায়, ঘরের কোণে রাখা আর্মচেয়ারে বসে রণবীরকে পরম ভালোবাসায় কোলে তুলে জড়িয়ে ধরে আছেন আলিয়া। কালো স্লিভলেস গেঞ্জিতে রণবীর ও লাল পোশাকে আলিয়া একে অপরের দিকে একদৃষ্টে তাকিয়ে খুনসুটিতে মেতেছেন। পোস্টটির ক্যাপশনে আলিয়া ভাট লিখেছেন, ‘শুভ জন্মদিন কিউটি’।
নেটদুনিয়ায় পোস্টটি শেয়ার হতেই আলোচনায় চলে আসে। ভক্তরা রণবীরকে জন্মদিনের শুভেচ্ছা জানান।
২০২২ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া ‘রণলিয়া’ দম্পতির ঘরে রয়েছে মেয়ে রাহা। তাদের প্রেম-সুখের দাম্পত্য এখনও অটুট। তবে কাজের দিক থেকে আলিয়ার চেয়ে খানিকটা বেশি ব্যস্তই রণবীর। ‘লাভ অ্যান্ড ওয়ার’ ছাড়াও চার হাজার কোটি টাকার মেগাপ্রকল্প ‘রামায়ণ’-এ মুখ্য ভূমিকায় অভিনয় করছেন রণবীর কাপুর।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available