বিনোদন ডেস্ক: ঈদুল ফিতরে দেশে ব্যাপক সাড়া ফেলা মেগাস্টার শাকিব খানের সিনেমা প্রিন্স এবার আন্তর্জাতিকভাবে মুক্তি পাচ্ছে। নতুন সংস্করণে চলচ্চিত্রটি ইতালির ভেনিস ও রোমে প্রদর্শিত হবে।
আগামী ১৮ এপ্রিল শনিবার এবং ২০ এপ্রিল সোমবার ইতালির দুটি সিনেমা হলে সিনেমাটি দেখানো হবে বলে জানিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মস।


প্রযোজনা সংস্থাটি জানায়, সিনেমাটির ডিজিটাল ফাইল নতুন করে সংস্কার করা হয়েছে। দেশে মুক্তির সময় সাউন্ড, কালার ও ভিএফএক্স নিয়ে যেসব অভিযোগ ছিল, নতুন ভার্সনে সেগুলো উন্নত করা হয়েছে।

আবু হায়াত মাহমুদ পরিচালিত অ্যাকশন ঘরানার এই সিনেমাটি নব্বই দশকের ঢাকার অপরাধজগতকে কেন্দ্র করে নির্মিত। এতে শাকিব খানকে দেখা গেছে একজন প্রভাবশালী গ্যাংস্টারের চরিত্রে।
সিনেমায় আরও অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ, জ্যোতির্ময়ী কুণ্ডু, দিব্যেন্দু ভট্টাচার্য, রাশেদ মামুন অপু এবং ইন্তেখাব দিনারসহ একঝাঁক তারকা।
প্রযোজনা প্রতিষ্ঠান জানায়, ইতালিতে প্রদর্শনের মাধ্যমে প্রিন্সের আন্তর্জাতিক বাজার সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। এর আগে সিনেমাটি দেশজুড়ে ঈদ মৌসুমে ব্যাপক জনপ্রিয়তা পায়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available