• ঢাকা
  • |
  • শুক্রবার ৪ঠা বৈশাখ ১৪৩৩ রাত ০৮:৪৮:৫৩ (17-Apr-2026)
  • - ৩৩° সে:

রাঙামাটিতে সম্প্রীতির রঙিন সাংগ্রাই উৎসব

১৭ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৭:৩৪:২৯

রাঙামাটিতে সম্প্রীতির রঙিন সাংগ্রাই উৎসব

রাঙামাটি প্রতিনিধি: পুরোনো বছরের দুঃখ-গ্লানি ভুলে নতুনকে বরণ করার আনন্দে মুখর হয়ে উঠেছে রাঙামাটি। মারমা জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী উৎসব সাংগ্রাই ঘিরে পাহাড়জুড়ে বইছে উৎসবের আমেজ।

১৭ এপ্রিল শুক্রবার সকালে চিং হ্লা মং চৌধুরী মারী স্টেডিয়ামে মারমা সংস্কৃতি সংস্থার আয়োজনে দিনব্যাপী এ উৎসব অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে অতিথিরা একে অপরের গায়ে পানি ছিটিয়ে সাংগ্রাই মৈত্রী জল উৎসবের উদ্বোধন করেন।

Ad
Ad

উৎসবের প্রধান আকর্ষণ ছিল সাংগ্রাই রিলং পোয়ে। এতে দুই সারিতে দাঁড়িয়ে তরুণ-তরুণীরা একে অপরের গায়ে পানি ছিটিয়ে প্রতীকীভাবে পুরোনো বছরের ক্লান্তি ও বিষাদ ঝেড়ে ফেলেন। আনন্দ-উচ্ছ্বাসে ভরপুর এই জলকেলিতে প্রাণ ফিরে পায় পাহাড়ি সংস্কৃতি।

Ad

মারমা সম্প্রদায়ের বিশ্বাস, এই পবিত্র জল শরীরের পাশাপাশি মনকেও শুদ্ধ করে এবং নতুন বছরের জন্য শুভকামনার প্রতীক হিসেবে বিবেচিত হয়।

দিনভর ঐতিহ্যবাহী গান ও নাচে মুখর ছিল পুরো স্টেডিয়াম এলাকা। উৎসবে অংশ নেওয়া তরুণীরা জানান, এই আয়োজন তাদের জন্য শুধু আনন্দ নয়, বরং একে অপরের মঙ্গল কামনার উপলক্ষ।

এ উৎসবকে ঘিরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকদের ঢল নামে রাঙামাটিতে। অনেকেই স্থানীয়দের সঙ্গে জলকেলিতে অংশ নিয়ে এই অনন্য অভিজ্ঞতা উপভোগ করেন।

আয়োজকরা জানান, সাংগ্রাই কেবল একটি উৎসব নয়, এটি মারমা জনগোষ্ঠীর ঐতিহ্য, আত্মপরিচয় ও ঐক্যের প্রতীক। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরাও পাহাড়ের বৈচিত্র্যময় সংস্কৃতির প্রশংসা করেন এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





হার দিয়েই সিরিজ শুরু বাংলাদেশের
হার দিয়েই সিরিজ শুরু বাংলাদেশের
১৭ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:০৬

শনিবার সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী
শনিবার সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী
১৭ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৭:৪৪:৪৫

রাঙামাটিতে সম্প্রীতির রঙিন সাংগ্রাই উৎসব
রাঙামাটিতে সম্প্রীতির রঙিন সাংগ্রাই উৎসব
১৭ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৭:৩৪:২৯





Follow Us