• ঢাকা
  • |
  • রবিবার ১লা অগ্রহায়ণ ১৪৩৩ বিকাল ০৪:৪৬:৪২ (15-Nov-2026)
  • - ৩৩° সে:

অবশেষে সব জল্পনার উত্তর দিলেন কেয়া পায়েল

১৫ নভেম্বর ২০২৬ বিকাল ০৪:০০:৪২

অবশেষে সব জল্পনার উত্তর দিলেন কেয়া পায়েল

বিনোদন ডেস্ক : মালদ্বীপের সমুদ্রসৈকতে এক যুবকের সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্ত, এরপর সামাজিক মাধ্যমে ভাইরাল কয়েকটি ভিডিও! সেই ভিডিও ঘিরে মাসের পর মাস ধরে চলেছে নানা আলোচনা ও গুঞ্জন। অবশেষে সব জল্পনার জবাব দিলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল।

সম্প্রতি একটি পডকাস্টে মালদ্বীপ ভ্রমণ ও ভাইরাল ভিডিও নিয়ে মুখ খোলেন অভিনেত্রী। তিনি জানান, একটি হোটেল ও রিসোর্টের প্রচারণায় মালদ্বীপে তার সঙ্গে ছিলেন এক বন্ধু ও বন্ধুর স্ত্রী। তবে বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে অনেকে নিজেদের মতো করে নানা গল্প তৈরি করেছেন বলে আক্ষেপ প্রকাশ করেন তিনি।

কেয়া বলেন, সবারই ব্যক্তিগত জীবন রয়েছে। কাজের জায়গায় কাজ আর ব্যক্তিগত জীবন আলাদা রাখা উচিত। তাঁর ব্যক্তিগত বিষয় নিয়ে মানুষের অযাচিত প্রশ্ন ভালো লাগে না বলেও জানান অভিনেত্রী।

আরও পড়ুন

আজীবন চুল না রাখার শপথ বিশাল দাদলানির

এদিকে প্রেম ও বিয়ে নিয়েও পডকাস্টে খোলামেলা কথা বলেছেন কেয়া। তার মতে, প্রেম গোপন রাখার মধ্যে সৌন্দর্য থাকলেও বিয়ের খবর কখনো লুকিয়ে রাখতে চান না তিনি। জীবনসঙ্গীকে পেলে সবাইকে জানিয়েই বিয়ে করবেন। মালদ্বীপের সেই ভিডিও নিয়ে এতদিন পর কেয়ার এই বক্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

এটিভি/ এইচকে

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




আজীবন চুল না রাখার শপথ বিশাল দাদলানির
আজীবন চুল না রাখার শপথ বিশাল দাদলানির
১৫ নভেম্বর ২০২৬ বিকাল ০৪:২৩:৪৬

একদিনে হাম উপসর্গে ৮ শিশুর মৃত্যু
একদিনে হাম উপসর্গে ৮ শিশুর মৃত্যু
১৫ নভেম্বর ২০২৬ বিকাল ০৪:০১:০১

অবশেষে সব জল্পনার উত্তর দিলেন কেয়া পায়েল
অবশেষে সব জল্পনার উত্তর দিলেন কেয়া পায়েল
১৫ নভেম্বর ২০২৬ বিকাল ০৪:০০:৪২

নাটোরে ট্রাকের চাপায় প্রাণ গেল বৃদ্ধের
নাটোরে ট্রাকের চাপায় প্রাণ গেল বৃদ্ধের
১৫ নভেম্বর ২০২৬ বিকাল ০৩:৪০:১১


পায়ুপথে ৪ সোনার ডিম, দুবাইফেরত যাত্রী আটক
পায়ুপথে ৪ সোনার ডিম, দুবাইফেরত যাত্রী আটক
১৫ নভেম্বর ২০২৬ দুপুর ০২:৫৭:১৯

গৃহবন্দি করা হলো সোনম ওয়াংচুকে
গৃহবন্দি করা হলো সোনম ওয়াংচুকে
১৫ নভেম্বর ২০২৬ দুপুর ০২:৩৬:৩২