বিনোদন ডেস্ক: বলিউডের গ্ল্যামার গার্ল নোরা ফাতেহি মানেই আইটেম গানের ঝলক আর দুর্দান্ত নাচের দ্যুতি। কিন্তু ক্যারিয়ারের শুরুতে পরিস্থিতি মোটেই এতটা মসৃণ ছিল না। রিঅ্যালিটি শো একেবারেই পছন্দ করতেন না তিনি, তাই প্রথমবার ‘বিগ বস’-এর প্রস্তাব পেয়েই সরাসরি ফিরিয়ে দিয়েছিলেন।
তবে শেষ পর্যন্ত নীতি বদলে সেই শোতেই প্রবেশ করেন এবং সেটিই তার ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দেয়। সম্প্রতি এক পডকাস্টে সেই কঠিন সময় এবং নিজের মত বদলানোর পেছনের আসল কারণ খোলাসা করেছেন।
নোরার কথায়, ‘বিগ বস ৯’-এ যোগ দেওয়ার সময় মাথায় শুধুমাত্র রিয়্যালিটি শোয়ে অংশ নেওয়ার বিষয়টি ছিল না। বরং তার আগে বেশ কিছু গানের কাজে যুক্ত হয়েও পারিশ্রমিক নিয়ে সমস্যায় পড়েছিলাম। একাধিক কাজের টাকা সময়মতো হাতে না পাওয়ায় প্রযোজকদের সঙ্গে টানাপোড়েন চলছিল। সেই পরিস্থিতির মধ্যেই আসে ‘বিগ বস’-এর প্রস্তাব।’
তবে এবার আর একবাক্যে মানা করতে পারেননি তিনি। নোরার দাবি, শোয়ের কর্তৃপক্ষের দেওয়া পারিশ্রমিকের অঙ্ক শুনেই তার চিন্তাভাবনা বদলে যায়। তিনি বুঝতে পারেন, এই অফারটি ফিরিয়ে দেওয়া মারাত্মক ভুল হবে। মূলত পারিশ্রমিকের বড় অঙ্কই তার সিদ্ধান্ত বদলাতে সবচেয়ে বড় ভূমিকা রাখে।
পাশাপাশি এই শোটিকে নিজের ক্যারিয়ারের অন্যতম সুযোগ হিসেবেও দেখেন তিনি। নোরা ভাবেন, ভারতীয় দর্শকদের কাছে নিজের পরিচিতি গড়ে তোলার জন্য ‘বিগ বস’ একটি দারুণ প্ল্যাটফর্ম।
যেহেতু তিনি ‘ওয়াইল্ড কার্ড’ প্রতিযোগী হিসেবে ঘরে ঢুকছিলেন, তাই শোয়ে দীর্ঘদিন টিকে থাকা হয়তো সম্ভব হবে না—এই হিসাব তার মাথায় ছিল। ফলে এই স্বল্প সুযোগটিকেই কাজে লাগিয়ে বিনোদন জগতে নিজের নতুন দুয়ার খোলার কৌশল আঁকেন নোরা, যা শেষ পর্যন্ত সত্যি প্রমাণিত হয়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available