• ঢাকা
  • |
  • শুক্রবার ২৯শে কার্তিক ১৪৩৩ দুপুর ১২:৪৮:০৬ (13-Nov-2026)
  • - ৩৩° সে:

সংগীতশিল্পী সাহেদ আলী আর নেই

১৩ নভেম্বর ২০২৬ দুপুর ১২:৩৬:১৯

সংগীতশিল্পী সাহেদ আলী আর নেই
সংগীতশিল্পী শেখ সাহেদ আলী। ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক: সংগীতশিল্পী শেখ সাহেদ আলী মারা গেছেন। ১৩ নভেম্বর শুক্রবার সকাল ১০টা ৫ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

তার ভাতিজা সাকির হাসান জামী গণমাধ্যমকে জানান, সাহেদ আলী গত ২৪ অক্টোবর থেকে বিভিন্ন ধরনের শারীরিক অসুস্থতাজনিত কারণে হাসপাতালে ভর্তি ছিলেন। স্ট্রোক, হেপাটাইটিস সি, লিভারের জটিলতা ও ডেঙ্গুতে ভুগছিলেন তিনি। বুধবার রাতে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, রাজধানীর গোপীবাগে পারিবারিক কবরস্থানে সাহেদ আলীর দাফন করা হবে।

আরও পড়ুন

আজ কথার জাদুকর হুমায়ূন আহমেদের ৭৮তম জন্মবার্ষিকী

শেখ সাহেদ ‘গাছ’ ব্যান্ডের প্রতিষ্ঠাতা। নব্বইয়ের দশক থেকে গান করছিলেন তিনি। সংগীতাঙ্গনে ‘রোকযানা’ সাহেদ নামেও পরিচিতি পান।

তার জনপ্রিয় গানের মধ্যে রয়েছে- ‘রোকযানা’, ‘উপলব্ধি’, ‘ক্লাসরুমে বসে শেখা’, ‘উটপাখির ডিম’, ‘খোলা চুল’ ও ‘প্রেম আসবেই’। তার প্রথম অ্যালবাম ‘প্রভু’ প্রকাশিত হয় ১৯৯১ সালে। এরপর আরও পাঁচটি অ্যালবাম প্রকাশ করেন তিনি।

অসুস্থতার কারণে আটকে যায় তার দীর্ঘ ১১ বছরের সাধনায় তৈরি ২৪টি নতুন গান প্রকাশের আয়োজন। ৬ নভেম্বর চারটি সিডি, ক্যাসেট ও ভিনাইল রেকর্ড প্রকাশের কথা ছিল এই শিল্পীর।

আরও পড়ুন

বিয়ের পিঁড়িতে ‘দুষ্টু কোকিল’ খ্যাত মিমি চক্রবর্তী, বর কে?

এটিভি/এসটিও

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সংগীতশিল্পী সাহেদ আলী আর নেই
সংগীতশিল্পী সাহেদ আলী আর নেই
১৩ নভেম্বর ২০২৬ দুপুর ১২:৩৬:১৯


আজ অশুভ শুক্রবার ও বিশ্ব দয়া দিবস
আজ অশুভ শুক্রবার ও বিশ্ব দয়া দিবস
১৩ নভেম্বর ২০২৬ দুপুর ১২:৩০:০৬


পদত্যাগ করলেন এনভিডিয়ার সিইও জেনসেন হুয়াং
পদত্যাগ করলেন এনভিডিয়ার সিইও জেনসেন হুয়াং
১৩ নভেম্বর ২০২৬ দুপুর ১২:১৪:৩৪

২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেফতার ৫৩৪
২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেফতার ৫৩৪
১৩ নভেম্বর ২০২৬ দুপুর ১২:০৮:১৬