• ঢাকা
  • |
  • শুক্রবার ৩০শে শ্রাবণ ১৪৩৩ সন্ধ্যা ০৭:২৯:৪১ (14-Aug-2026)
  • - ৩৩° সে:

রাজিবের বিচার হয়নি, প্রভার চৌদ্দগোষ্ঠী উদ্ধারে ব্যস্ত সবাই: শিহাব শাহীন

১৯ জুন ২০২৬ সন্ধ্যা ০৭:০৪:২৬

রাজিবের বিচার হয়নি, প্রভার চৌদ্দগোষ্ঠী উদ্ধারে ব্যস্ত সবাই: শিহাব শাহীন

বিনোদন ডেস্ক: ছোটপর্দার জনপ্রিয় দুই অভিনয়শিল্পী জিয়াউল ফারুক অপূর্ব ও সাদিয়া জাহান প্রভার বিচ্ছেদ ঘিরে পুরনো বিতর্ক আবারও সামনে এসেছে। ভিডিও ফাঁসের ঘটনায় এবার নতুন করে মন্তব্য করেছেন নির্মাতা শিহাব শাহীন।

১৯ জুন শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টে শিহাব শাহীন ওই ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট একটি ছবি শেয়ার করে লেখেন, ঘটনার পর তিনি অভিযুক্ত ব্যক্তির সঙ্গে কথা বলেছিলেন।

তিনি লেখেন, ‘‘টাইমলাইনে ছবিটা আসলো তাই ভাবলাম বলি। ঘটনাটার পরপরই ছেলেটার সাথে কথা হয়েছিল। জিজ্ঞেস করেছিলাম, ‘তুমি কীভাবে এই কাজটা করলা?’ যাকে ভালবাসো কীভাবে তার এত বড় ক্ষতি করলা? ইনিয়ে বিনিয়ে অনেক কথা বলেছিল সে। পরে প্রমাণ হয়েছে সব মিথ্যা।’’

ভিডিও ফাঁসের মতো এত বড় অপরাধে রাজিবের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত ছিল উল্লেখ করে শিহাব শাহীন বলেন, ‘এত বড় একটা অপরাধ, অথচ তার কিছুই হয়নি। তার গ্রেফতার হওয়ার কথা, হয়নি। বিচার হওয়ার কথা, হয়নি। জেলে থাকার কথা, কিছুই হয়নি! অবশ্য তখন এ নিয়ে কোনো আইন ছিল না। আর সবাই ব্যস্ত ছিল প্রভার চৌদ্দগুষ্টি উদ্ধারে।’

২০১০ সালে অপূর্ব ও প্রভা বিবাহবন্ধনে আবদ্ধ হন। তবে বিয়ের কিছুদিন পরই প্রভার সাবেক বাগদত্তা রাজিব হাসানের সঙ্গে একটি আপত্তিকর ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়ে। সেই ঘটনাকে কেন্দ্র করেই তাদের দাম্পত্য সম্পর্ক ভেঙে যায় বলে দীর্ঘদিন ধরে আলোচিত।

ভিডিও ফাঁসের ঘটনা নিয়ে আগে একাধিকবার বক্তব্য দিয়েছেন প্রভা নিজেও। তিনি দাবি করেছিলেন, তাকে বিভিন্নভাবে প্ররোচিত করে ভিডিও ধারণ করানো হয়েছিল। পরে সেগুলো মুছে ফেলা হয়নি বলেও অভিযোগ করেন তিনি।

শিহাব শাহিনের সাম্প্রতিক মন্তব্যের পর সামাজিকমাধ্যমে আবারও অপূর্ব–প্রভা ও সেই বিতর্কিত ঘটনার প্রসঙ্গ আলোচনায় এসেছে। দীর্ঘদিন পর পুরনো এই ঘটনা বিনোদন অঙ্গনে নতুন করে বিতর্ক তৈরি করেছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




হাজার ছাড়ালো সুপারশপ স্বপ্নের আউটলেট
হাজার ছাড়ালো সুপারশপ স্বপ্নের আউটলেট
১৪ আগস্ট ২০২৬ সন্ধ্যা ০৬:১৭:৩৭






সারাদেশে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
সারাদেশে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
১৪ আগস্ট ২০২৬ বিকাল ০৩:৫২:১৮