• ঢাকা
  • |
  • শনিবার ৩০শে জ্যৈষ্ঠ ১৪৩৩ বিকাল ০৫:৫০:৪৮ (13-Jun-2026)
  • - ৩৩° সে:

বিশ্বকাপ মঞ্চে ইতিহাস গড়লেন বাংলাদেশের সঞ্জয়

১৩ জুন ২০২৬ বিকাল ০৪:০৬:২৯

বিশ্বকাপ মঞ্চে ইতিহাস গড়লেন বাংলাদেশের সঞ্জয়

স্পোর্টস ডেস্ক: ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এবার লেখা হলো নতুন এক ইতিহাস। কানাডার টরন্টোতে আয়োজিত জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে প্রথমবারের মতো বাংলাদেশি বংশোদ্ভূত কোনো শিল্পী হিসেবে পারফর্ম করলেন সংগীতশিল্পী সঞ্জয়। আর তাতেই বিশ্বমঞ্চে আলোচনার কেন্দ্রে উঠে এলো বাংলাদেশ।

১৩ জুন শনিবার টরন্টো স্টেডিয়ামে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের আগে অনুষ্ঠিত এই বর্ণাঢ্য আয়োজনে সঞ্জয়ের সঙ্গে মঞ্চ মাতান বিশ্ব তারকা নোরা ফাতেহী এবং ফরাসি হিপ-হপ শিল্পী ভেভেড্রিম। তিনজনের এ পরিবেশনায় ফিফার অফিসিয়াল গান ‘সির সির’ যেন স্টেডিয়ামজুড়ে ছড়িয়ে দেয় উৎসবের উত্তেজনা।

কিন্তু তাদের পরিবেশনার মূল আকর্ষণ ছিল সঞ্জয়ের পরনে থাকা বিশেষ ডিজাইনের জ্যাকেট। তার ডান হাতায় গর্বের সঙ্গে ফুটে ওঠে বাংলাদেশের জাতীয় প্রতীক রয়েল বেঙ্গল টাইগার, শাপলা ফুল আর লাল-সবুজ পতাকা। পারফরম্যান্স চলাকালীন বারবার সেই হাতার দিকে ইশারা করে তিনি যেন বিশ্বকে মনে করিয়ে দেন নিজের শেকড়ের গল্প। মুহূর্তেই সেই দৃশ্য ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে, শুরু হয় প্রশংসার ঝড়।

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জন্ম নেওয়া সঞ্জয়ের বেড়ে ওঠার পথ সহজ ছিল না। শৈশবের বড় অংশ কাটে চট্টগ্রামে, পরে পরিবারের সঙ্গে পাড়ি জমান যুক্তরাষ্ট্রে। সেখান থেকেই শুরু হয় তার আন্তর্জাতিক সংগীতযাত্রা। বাংলা সুর আর আধুনিক ইলেকট্রনিক বিটের মিশেলে গড়ে তোলেন নিজস্ব স্টাইল।

আন্তর্জাতিক অঙ্গনে থেমে থাকেননি তিনি। বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ২০২৫ এর থিম সং তৈরিতে যেমন কাজ করেছেন, তেমনি ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী শ্রেয়া ঘোষালের সঙ্গেও করেছেন সহযোগিতা।

দেশীয় সংগীত তারকাদের সঙ্গেও একের পর এক হিট উপহার দিয়েছেন সঞ্জয়। হাবিব ওয়াহিদ ও মুজার সঙ্গে একলা দুনিয়া গানটি ইউটিউবে ছাড়িয়েছে ৩৭ লাখ ভিউ। এছাড়া তাহসান ও মুজার ভুলে যাব পেয়েছে ২৪ লাখের বেশি ভিউ, আর জেফার রহমানের সঙ্গে আড়ালে হারালে পৌঁছে গেছে ৬৫ লাখ ভিউয়ের মাইলফলকে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


ভারতীয় বিমান বিধ্বস্ত, নিহত ৫
ভারতীয় বিমান বিধ্বস্ত, নিহত ৫
১৩ জুন ২০২৬ বিকাল ০৫:২৪:৩৪









Follow Us