• ঢাকা
  • |
  • শুক্রবার ১০ই আশ্বিন ১৪৩৩ বিকাল ০৪:৩৩:২৫ (25-Sep-2026)
  • - ৩৩° সে:

লুকিয়ে প্রেম করার মধ্যে সৌন্দর্য আছে: কেয়া পায়েল

২৪ এপ্রিল ২০২৬ রাত ০৮:৫৭:০৬

লুকিয়ে প্রেম করার মধ্যে সৌন্দর্য আছে: কেয়া পায়েল

বিনোদন ডেস্ক: ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল। ‘এটা আমাদেরই গল্প’ নাটকে ‘মেহেরীন’ চরিত্রে অভিনয় করে তাক লাগিয়ে দিয়েছেন। ফলে শোবিজ অঙ্গনের অন্যতম চর্চিত অভিনেত্রীও তিনি। এরই মধ্যে গুঞ্জন রটেছে, গোপনে বিয়ে করেছেন কেয়া। সত্যি কি কেয়া পায়েল বিয়ে করেছেন?  

কয়েক দিন আগে একটি অনুষ্ঠানে অতিথি হিসেবে হাজির হন কেয়া পায়েল। এ আলাপচারিতায় তার কাছে সঞ্চালক জানতে চান, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেন, পেশায় ব্যবসায়ী একজনের সঙ্গে আপনার প্রেমের সম্পর্ক ছিল। পরে আপনারা গোপনে বিয়ে করেছেন, মধুচন্দ্রিমায়ও গিয়েছিলেন-এমন খবর রটেছে। এ বিষয়ে জানতে চাই। প্রশ্ন শুনেই হাসতে শুরু করেন অভিনেত্রী কেয়া পায়েল। জবাবে তিনি বলেন, “এগুলো শুনলে আমার ফিউচার হাজবেন্ড ওখানে বসেই কাঁদবেন।”  

বিয়ের খবর উড়িয়ে দিয়ে কেয়া পায়েল বলেন, “এটা সম্পূর্ণ গুজব। বিয়ে মানে, আমি সারাজীবন একজন মানুষের সঙ্গে থাকব, যে মানুষটার সঙ্গে বুড়ি হবো। সেই মানুষটা আমার জীবনের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমার মা-বাবা, ভাই-বোনের মতোই আমার জীবনে তার একই অবস্থান।”  

বিয়ে করার পর কেন গোপন রাখবেন, পাল্টা প্রশ্ন কেয়া পায়েলের। এ অভিনেত্রী বলেন, “আমার বর, আমার জীবনসঙ্গী, আমার আত্মা—সে মানুষটা যদি আমার জীবনে থাকে, তাহলে আমি সেটা ঢাকঢোল পিটিয়ে সবাইকে জানাব। আমি এই বিষয় কেন জানাব না? সে তো হবে আমার জীবনের সবচেয়ে বড় অংশ। আমি কেন এটা গোপন রাখব? কোনো দিন আমি এটা গোপন রাখব না।”

কেয়া পায়েল মনে করেন, বিয়ের সৌন্দর্য সবাইকে জানানোর মধ্যে, আর প্রেম সুন্দর গোপনে। তার ভাষায়—“বিয়ের সৌন্দর্য হচ্ছে, সবাইকে বলার মধ্যে। বিয়ে করব সেটা সবাই জানবে না? লুকিয়ে প্রেম করব, সেটা ঠিক আছে। লুকিয়ে প্রেম করার মধ্যে এক ধরনের সৌন্দর্য আছে। তবে বিয়েটা অবশ্যই সবাইকে জানিয়ে করব।”

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





ডিএমপির ১১ কর্মকর্তাকে রদবদল
ডিএমপির ১১ কর্মকর্তাকে রদবদল
২৫ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৩:৫৮:০২


‘ও আমারই, তবুও ওর ওপর ক্রাশ খাওয়া থামে না’
‘ও আমারই, তবুও ওর ওপর ক্রাশ খাওয়া থামে না’
২৫ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৩:৫২:০১



গ্যাস সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে
গ্যাস সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে
২৫ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৩:৪২:২৬