• ঢাকা
  • |
  • রবিবার ২৯শে ভাদ্র ১৪৩৩ সন্ধ্যা ০৭:৪৪:০৯ (13-Sep-2026)
  • - ৩৩° সে:

বিশ্বজুড়ে মুক্তি পেল মাইকেল জ্যাকসনের বায়োপিক, দেশের প্রেক্ষাগৃহেও প্রদর্শনী

২৪ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৭:৩৪:৩৩

বিশ্বজুড়ে মুক্তি পেল মাইকেল জ্যাকসনের বায়োপিক, দেশের প্রেক্ষাগৃহেও প্রদর্শনী

বিনোদন ডেস্ক: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বিশ্বজুড়ে মুক্তি পেয়েছে পপসম্রাট মাইকেল জ্যাকসনের জীবনীভিত্তিক সিনেমা মাইকেল।

২৪ এপ্রিল শুক্রবার আন্তর্জাতিকভাবে মুক্তির পাশাপাশি দেশের প্রেক্ষাগৃহেও সিনেমাটি প্রদর্শিত হচ্ছে।

দেশের জনপ্রিয় মাল্টিপ্লেক্স স্টার সিনেপ্লেক্সের প্রায় সব শাখায় সিনেমাটির শো রাখা হয়েছে। পাশাপাশি ব্লকবাস্টার সিনেমাসেও এটি প্রদর্শিত হচ্ছে।

মুক্তিকে ঘিরে জার্মানির বার্লিন শহরে আয়োজন করা হয় জাঁকজমকপূর্ণ প্রিমিয়ার অনুষ্ঠান, যেখানে দর্শক ও সমালোচকদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়া গেছে।

লায়ন্সগেট প্রযোজিত এই সিনেমাটি পরিচালনা করেছেন অ্যান্টনি ফুকুয়া এবং চিত্রনাট্য লিখেছেন জন লোগান। এতে মাইকেল জ্যাকসনের চরিত্রে অভিনয় করেছেন তার ভাতিজা জাফার জ্যাকসন।

এছাড়া সিনেমাটিতে আরও অভিনয় করেছেন নিয়া লং, লরা হ্যারিয়ার, মাইলস টেলার, কোলম্যান ডোমিঙ্গো, ক্যাট গ্রাহাম এবং জুলিয়ানো ক্রু ভ্যালদি প্রমুখ।

সিনেমাটিতে মাইকেল জ্যাকসনের শৈশব, সংগীতজগতে প্রবেশ, খ্যাতির শীর্ষে ওঠা এবং ব্যক্তিগত জীবনের নানা দিক তুলে ধরা হয়েছে।

উল্লেখ্য, ১৯৫৮ সালের ২৯ আগস্ট যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের গ্যারি শহরে জন্মগ্রহণ করেন মাইকেল জ্যাকসন। মাত্র পাঁচ বছর বয়সে দ্য জ্যাকসন ফাইভের মাধ্যমে সংগীতজগতে প্রবেশ করেন তিনি। ১৯৮২ সালে প্রকাশিত থ্রিলার তাকে বিশ্বজুড়ে অসাধারণ জনপ্রিয়তা এনে দেয়। ২০০৯ সালের ২৫ জুন তিনি মৃত্যুবরণ করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


পশ্চিমবঙ্গে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ
পশ্চিমবঙ্গে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৯:৪৭

নতুন ওয়েব ফিল্মে পরীমনি
নতুন ওয়েব ফিল্মে পরীমনি
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১০:৪২

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অস্ত্রসহ ডাকাত গ্রেফতার
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অস্ত্রসহ ডাকাত গ্রেফতার
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:০৪:২৯


বিএনপির মনোনয়নপত্র বিক্রি ১৫ সেপ্টেম্বর
বিএনপির মনোনয়নপত্র বিক্রি ১৫ সেপ্টেম্বর
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৫৪:০২

ভাঙ্গায় বাসের ধাক্কায় সাংবাদিক নিহত
ভাঙ্গায় বাসের ধাক্কায় সাংবাদিক নিহত
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৭:৫৩

রামপালের ২য় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ
রামপালের ২য় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৩০:৫০

হবিগঞ্জে ধর্ষণের পর হত্যা, ২ জনের ফাঁসির আদেশ
হবিগঞ্জে ধর্ষণের পর হত্যা, ২ জনের ফাঁসির আদেশ
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:২২:০১

ডেঙ্গুতে একদিনে মৃত্যু আরও ৬ জনের
ডেঙ্গুতে একদিনে মৃত্যু আরও ৬ জনের
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:২১:২২