• ঢাকা
  • |
  • সোমবার ৭ই বৈশাখ ১৪৩৩ রাত ০৮:৩৬:১৮ (20-Apr-2026)
  • - ৩৩° সে:

এশিয়ান টেলিভিশনের পর্দায়

শীঘ্রই দেখতে পাবেন ধারাবাহিক নাটক “কুসুম বাড়ির কুটুম”

২০ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৬:২৮:২১

শীঘ্রই দেখতে পাবেন ধারাবাহিক নাটক “কুসুম বাড়ির কুটুম”

বিনোদন প্রতিবেদক: সম্পর্কের আসল অর্থ কী শুধু রক্তের বন্ধন? নাকি হৃদয়ের টানে গড়ে ওঠা সত্যিকারের আপন জন। হাসি-কান্না ও ভালোবাসার মিশেলে নির্মিত হচ্ছে ভিন্নধর্মী ধারাবাহিক নাটক “কুসুম বাড়ির কুটুম”। কমেডি আর রোমান্সের দারুণ সমন্বয়ে উঠে এসেছে জীবনের নানা রঙিন মুহূর্ত ও আবেগঘন বাস্তবতা।

গল্পের মূল কেন্দ্রে জিনা-একজন সফল ব্যবসায়ী। ছোট বেলায় দুর্ঘটনায় বাবা-মাকে হারিয়ে দাদির স্নেহেই বড় হওয়া জিনার জীবনে সম্পর্কের কোনো আলাদা মূল্য নেই। তার কাছে কাজই সবকিছু।

Ad
Ad

কিন্তু দাদির একটাই স্বপ্ন-নাতনির বিয়ে দেখে যাওয়া। আর এই ইচ্ছা নিয়েই দাদি ও জিনার মধ্যে তৈরি হয় টানাপড়েন। এক পর্যায়ে অভিমান করে দাদি চলে যান বৃদ্ধাশ্রমে।

Ad

হঠাৎ অসুস্থ হয়ে পড়েন দাদি। চিকিৎসকের পরামর্শ-তাকে সুস্থ করতে হলে দিতে হবে এমন এক সুখবর, যা তাকে বাঁচার নতুন আশা দেবে।

এরপরই আসে এক অভিনব পরিকল্পনা-একটি ‘নকল বিয়ে’। যেখানে সব কিছুই সাজানো-বর, আত্মীয়স্বজন, আয়োজন-সবই ক্যামেরার জন্য।

জিনার কলেজ বন্ধু এবং বর্তমান পার্সোনাল সেক্রেটারি তাজু-যে গোপনে ভালোবাসে জিনাকে, সেই হয়ে ওঠে এই নকল বিয়ের বর। কিন্তু পরিকল্পনায় আসে বড় পরিবর্তন-দাদি নিজেই হাজির হন বিয়ের আসরে! এরপর শুরু হয় একের পর এক মজার ও অপ্রত্যাশিত ঘটনা।

পরিস্থিতি সামাল দিতে জিনার অফিসের কর্মচারীরাই হয়ে ওঠে ‘নকল’ শ্বশুরবাড়ির সদস্য। আর সেখান থেকেই শুরু হয় হাস্যরস, বিভ্রান্তি আর সম্পর্কের নতুন সংজ্ঞা খোঁজার গল্প। নকল সম্পর্কের এই অভিনয়ের মাঝেই ধীরে ধীরে বদলে যেতে থাকে জিনা ও তাজুর সম্পর্ক। রাগ, অভিমান পেরিয়ে তৈরি হয় এক অন্যরকম অনুভূতি।

নাটকটির গল্প ভাবনায় রয়েছেন অমিতাভ মজুমদার এবং চিত্রনাট্য ও পরিচালনায় হাসান রেজাউল। অভিনয়ে আছেন- শহীদুজ্জামান সেলিম, দিলারা জামান, শতাব্দী ওয়াদুদ, এলেন শুভ্র, হুরাইরা তানভীর, গোলাম ফরিদা ছন্দা, সাবরিন আজাদ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








বিশ্ববাজারে হু হু করে বাড়ছে তেলের দাম
বিশ্ববাজারে হু হু করে বাড়ছে তেলের দাম
২০ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৭:৪৪:৫১




Follow Us