• ঢাকা
  • |
  • সোমবার ৬ই আশ্বিন ১৪৩৩ সন্ধ্যা ০৭:২০:৪০ (21-Sep-2026)
  • - ৩৩° সে:

পিরোজপুরে জ্বালানি তেলের মূল্য স্থিতিশীল রাখার জন্য প্রশাসনের উদ্যোগ

২০ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৭:৫০:১৩

পিরোজপুরে জ্বালানি তেলের মূল্য স্থিতিশীল রাখার জন্য প্রশাসনের উদ্যোগ

পিরোজপুর প্রতিনিধি: জ্বালানি তেলের মূল্য স্থিতিশীল রাখার জন্য প্রশাসনের উদ্যোগ। পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলায় জ্বালানি তেল সরবরাহ স্বাভাবিক রাখা এবং মূল্য স্থিতিশীলতা নিশ্চিত করতে এক পর্যালোচনা সভায় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

২০ এপ্রিল সোমবার সকাল ১০টায় উপজেলা অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার হাসিবুল হাসান। সভায় জ্বালানি তেল বিক্রয়ে শৃঙ্খলা আনতে ব্যবসা প্রতিষ্ঠানে বাধ্যতামূলকভাবে মূল্য তালিকা টানানো, বিক্রয় সংক্রান্ত রেজিস্টার সংরক্ষণ, দূরপাল্লার গাড়িতে তেল বিক্রি না করা, সকল ডিলারের জন্য একযোগে তেল বিক্রির নির্ধারিত সময় চালু করা এবং বৈধ রেজিস্ট্রেশনবিহীন গাড়িতে তেল বিক্রি না করার সিদ্ধান্ত নেওয়া হয়।

এছাড়া কোনো ডিলার বা ব্যবসায়ী যাতে কৃত্রিম সংকট সৃষ্টি, অতিরিক্ত মূল্য আদায় কিংবা অনিয়ম করতে না পারে সেজন্য নিয়মিত তদারকির কথাও জানানো হয়।

সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উজ্জল হালদার, ভাণ্ডারিয়া থানার ওসি (তদন্ত) রত্নেশ্বর কুমার মন্ডল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনির আকন, পৌর বিএনপির আহ্বায়ক আব্দুল মান্নান, জামায়াত ইসলামের উপজেলা আমীর মাওলানা আমীর হোসেন খান, ইসলামী আন্দোলনের উপজেলা সভাপতি বাদশা জোমাদ্দার, সাংবাদিক মো. জুয়েল, মো. শাহজাহান সরদার, মো. তরিকুল ইসলামসহ অন্যান্যরা।

সভায় জ্বালানি তেলের ডিলারগণ, ট্যাগ অফিসারবৃন্দ এবং সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

বকশীগঞ্জে পাচারকালে ১৫ বস্তা সার জব্দ
বকশীগঞ্জে পাচারকালে ১৫ বস্তা সার জব্দ
২১ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৩৫:৫৩




বগুড়ায় পৃথক দুর্ঘটনায় নারীসহ নিহত ৩
বগুড়ায় পৃথক দুর্ঘটনায় নারীসহ নিহত ৩
২১ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:৪৮:০২


হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ জনের মৃত্যু
হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ জনের মৃত্যু
২১ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:১৪:৪৮


সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবা জব্দ
সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবা জব্দ
২১ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:১০:৩২

আইজিপিসহ পুলিশ পদক পাচ্ছেন ৯২ পুলিশ সদস্য
আইজিপিসহ পুলিশ পদক পাচ্ছেন ৯২ পুলিশ সদস্য
২১ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:০১:১১