• ঢাকা
  • |
  • রবিবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ১০:৩৬:১০ (25-Oct-2026)
  • - ৩৩° সে:

কুষ্টিয়ার মিরপুরে মব হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

২০ এপ্রিল ২০২৬ রাত ০৮:০৪:০১

কুষ্টিয়ার মিরপুরে মব হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

মিরপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার মিরপুরে মব সৃষ্টি করে লুটপাট, সাধারণ মানুষকে হত্যার উদ্দেশ্যে হামলা এবং নারী নির্যাতনের অভিযোগের প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ সভা করেছে উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলো।

২০ এপ্রিল বিকেলে স্থানীয় বাজারে এ প্রতিবাদ ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সভায় বক্তারা অভিযোগ করেন, পরিকল্পিতভাবে উপজেলার আমলা ইউনিয়নের বুরাপাড়া গ্রামে হামলা চালিয়ে সাধারণ মানুষের জানমালের ক্ষতি করা হয়েছে। তারা এ ধরনের সহিংস ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দ্রুত সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান।

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

এ সময় মিরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার টিপু সুলতান বলেন, আবার যদি এ ধরনের হামলা চালানো হয়, তাহলে কঠোর হাতে দমন করা হবে এবং দাঁত ভাঙা জবাব দেওয়া হবে।

সভায় উপস্থিত ছিলেন মিরপুর উপজেলা বিএনপির সভাপতি আশরাফুজ্জামান শাহীন, সাধারণ সম্পাদক খন্দকার টিপু সুলতান, যুগ্ম সাধারণ সম্পাদক আফজাল হোসেন, পৌর বিএনপির সভাপতি আব্দুর রশিদ, সাংগঠনিক সম্পাদক এনামুল হক বাবু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ইব্রাহিম আলী, সাবেক সদস্য সচিব আজাদুর রহমান আজাদ বিশ্বাস এবং উপজেলা যুবদলের সদস্য সচিব সুলতান আলীসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা।

উল্লেখ্য, গত ১৬ এপ্রিল শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে জামায়াত ও বিএনপির কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বিএনপির এক কর্মী গুরুতর আহত হন এবং তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল-এ ভর্তি করা হয়। এ ঘটনায় বিএনপির পক্ষ থেকে থানায় মামলা দায়ের করা হলে পুলিশ ২১ জন আসামিকে গ্রেফতার করে।

আরও পড়ুন

জামালপুরে মক্তব শিক্ষার্থীকে ধর্ষণ, শিক্ষকের যাবজ্জীবন

স্থানীয়দের দাবি, ওই সংঘর্ষের জের ধরেই প্রতিশোধমূলকভাবে বুরাপাড়ায় হামলার ঘটনা ঘটেছে। তারা মনে করছেন, ঘটনাটি পূর্বপরিকল্পিত ছিল। এ বিষয়ে প্রশাসনের কাছে দ্রুত ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬




পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:২০