• ঢাকা
  • |
  • রবিবার ৮ই অগ্রহায়ণ ১৪৩৩ বিকাল ০৫:২৬:১১ (22-Nov-2026)
  • - ৩৩° সে:

ঈদের আনন্দে এশিয়ান টিভির জমকালো সঙ্গীতায়োজন “সপ্তর্ষীর গানে”

১৯ মার্চ ২০২৬ দুপুর ০১:৪০:৩১

ঈদের আনন্দে এশিয়ান টিভির জমকালো সঙ্গীতায়োজন “সপ্তর্ষীর গানে”

বিনোদন ডেস্ক: দরজায় কড়া নাড়ছে ঈদ। আর ঈদ ঘিরে বিনোদন অঙ্গনেও উচ্ছাস ও আনন্দের কমতি নেই। এবার সেই আনন্দকে বাড়িয়ে দিতে দেশের অন্যতম জনপ্রিয় বেসরকারি টেলিভিশন এশিয়ান টিভি আয়োজন করেছে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ নিবেদিত বিশেষ অনুষ্ঠান “এশিয়ান মিউজিক”। সাত দিনব্যাপী এই বিশেষ অনুষ্ঠানের কেন্দ্রবিন্দুতে থাকছে সঙ্গীতায়োজন “সপ্তর্ষীর গানে”। এই আয়োজনে অংশ নেবেন দেশের জনপ্রিয় সব সংগীতশিল্পীরা। যাদের কণ্ঠে মঞ্চ হবে প্রাণবন্ত, আর দর্শকরা ডুবে যাবেন সুরের মায়াজালে। আধুনিক, লোকজ ও ফিউশন ধারার গানের সমন্বয়ে অনুষ্ঠানটি সাজানো হয়েছে। যা সব বয়সী দর্শকের জন্য তৈরি করবে ভিন্ন এক আবহ।

এশিয়ান টেলিভিশনের সঙ্গে একান্ত আলাপচারিতায় অনুষ্ঠানে অংশ নেওয়া শিল্পীরা জানিয়েছেন তাদের উচ্ছ্বাসের কথা।

এশিয়ান টিভির সঙ্গে ঈদ কাটবে-ঝিলিক, সংগীতশিল্পী, ঈদের দিন

আরও পড়ুন

মিস ইউনিভার্সের মঞ্চে খাদির শাড়িতে নজর কাড়লেন মাহি

“এশিয়ান টেলিভিশনের ঈদের বিশেষ সঙ্গীত আয়োজন 'সপ্তর্ষীর গানে'- আমি ঝিলিক থাকছি ঈদের দিন রাত ১১টায়। এবার ঈদটা উদযাপন করবো এশিয়ান টিভির দর্শকদের সঙ্গে। তাই খুবই এক্সাইটেড। অবশ্যই অসাধারণ অনুভূতি। সেই অনুযায়ী কিছু গান সাজিয়েছি যে গানগুলো আমার কাছ থেকে মানুষ শুনতে পছন্দ করে। এবং আমরা সেগুলোর প্রিপারেশন নিচ্ছি, মিউজিশিয়ানদের সঙ্গে প্র্যাকটিস করছি। এই ঈদকে ঘিরে একটা জমজমাট আয়োজন যাচ্ছে। কারণ ঈদের দিনটা আসলে আপনারাই যেহেতু আমাদের পরিবার, গানের পরিবার, গানের পরিবারের সঙ্গে উদযাপন করবো আর আপনাদেরকে গান শোনাবো। সো ইনশাআল্লাহ দেখা হবে। আশা করছি আমরা ঈদের রাতটা খুব অসাধারণ গানে গানে কাটিয়ে দেবো।”

এশিয়ান টিভির দর্শকদের সাথে সময় কাটবে- আঁখি আলমগীর, সংগীতশিল্পী, ঈদের ২য় দিন

“একজন শিল্পীর কাছে দর্শক-শ্রোতারাই মূল আনন্দের জায়গায়। এবারের এশিয়ান টিভির দর্শকদের সাথে সময় কাটাবো, গানে গানে সময়টা উপভোগ করার জন্য মুখিয়ে আছি। ঈদের ২য় দিনের জন্য প্রস্তুতি নিচ্ছি। আশা করছি এই লাইভ অনুষ্ঠানে দেশ ও দেশের বাইরের দর্শকরা সরাসরি কথা বলতে আমার সাথেই থাকবে।”

আরও পড়ুন

স্তন প্রতিস্থাপন নিয়ে যা বললেন অভিনেত্রী জেনিফার লরেন্স

দর্শকদের সঙ্গে সরাসরি যুক্ত হওয়ার অনুভূতিটা সত্যিই অসাধারণ-লায়লা, সংগীতশিল্পী, ঈদের ৩য় দিন

“ঈদের তৃতীয় দিনে এশিয়ান টেলিভিশনের বিশেষ লাইভ আয়োজনে দর্শকদের সঙ্গে সরাসরি যুক্ত হতে পারবো ভেবেই আমরা মনপাবন ভীষণ এক্সাইটেড। দর্শকরা ফোন ও কমেন্টের মাধ্যমে আমাদের সঙ্গে কথা বলতে পারবেন এবং তাদের পছন্দের গান জানাতে পারবেন, আমরা সেই অনুযায়ী গান পরিবেশন করার চেষ্টা করব। লাইভ প্রোগ্রামে দর্শকদের সঙ্গে সরাসরি কানেক্ট হওয়ার অনুভূতিটা সত্যিই অসাধারণ। সবাইকে ঈদের শুভেচ্ছা। নিজেরা ভালো থাকার পাশাপাশি আশপাশের মানুষদের দিকেও খেয়াল রাখি। সবার সঙ্গে আনন্দ ভাগ করে নিলেই ঈদের আনন্দ পূর্ণতা পায়।”

ঈদের আনন্দকে এশিয়ান টিভির দর্শকদের সাথে ভাগ করতে চাই- কোনাল, সংগীতশিল্পী, ঈদের ৪র্থ দিন

আরও পড়ুন

সেরা অভিনেত্রীর পুরস্কার জিতলেন নাজিফা তুষি

“এবারের ঈদে নানা আয়োজনে থাকবো তবে দেশের স্বনামধন্য টেলিভিশন এশিয়ান টিভির ঈদ আয়োজন আমার কাছে বিশেষ অর্থ বহন করে। আমি ভীষণ এক্সাইটেড, সপ্তর্ষীর গানে এই নামটাই ভিন্ন রকম অনুভূতি সৃষ্টি করেছে। ঈদের অনুষ্ঠান সবসময়ই নতুন এক উন্মাদনা তৈরি করে, দর্শকদের বলবো ঈদের চতুর্থ দিনে আমার সাথে সরাসরি কথা বলতে চোখ রাখুন এশিয়ান টিভির পর্দায়।”

দর্শকদের ভালোবাসায় আমার সব থেকে বড় সম্পদ- সালমা, সংগীতশিল্পী, ঈদের ৫ম দিন

“আমি আজ সালমা হয়েছি শুধু দর্শকদের ভালোবাসায়, তাদের ভালোবাসায় আমার সবচেয়ে বড় সম্পদ। তাই এশিয়ান টিভির বর্ণাঢ্য এই আয়োজনের সাথে থাকতে পেরে খুব ভালো লাগছে। আমার দর্শকদের জন্য নিজেকে এবং টিমকে প্রস্তুত করছি। অলরেডি আমার প্র্যাকটিস শুরু করেছি। আমরা অনেক বেশি এক্সাইটেড, বিশেষ করে দর্শকদের সাথে সরাসরি কানেক্ট হতে পারলে আমি অনেক বেশি খুশি হই। একসাথে অনেক আনন্দের মাধ্যমে ঈদ শেষ করতে পারবো।”

আরও পড়ুন

বাচসাসের নতুন সভাপতি আবদুর রহমান ও সাধারণ সম্পাদক রাহাত সাইফুল

স্বাধীনতা দিবসে বিশেষ কিছু করতে চাই-ন্যান্সি, সংগীতশিল্পী, ২৬ মার্চ, স্বাধীনতা দিবস

“স্বাধীনতা দিবসে এশিয়ান টিভির বিশেষ আয়োজনে আমি থাকবো বিশেষ আয়োজন নিয়ে। দর্শকদের জন্য বেশকিছু গানের প্রস্তুতি নিচ্ছি। এছাড়া যেহেতু লাইভ অনুষ্ঠান দর্শকদের চাহিদা অনুযায়ী গান পরিবেশনের সুযোগ তো থাকবেই।”

ঈদের শেষটা স্মৃতিময় করবো- লুইপা, সংগীতশিল্পী, ঈদের ৭ম দিন

আরও পড়ুন

বিশ্বসেরা ১০০ তারকার তালিকায় শাহরুখ খান

“ঈদের বর্ণাঢ্য আয়োজনের শেষ দিন অর্থাৎ ৭ম দিনে আমি থাকবো এশিয়ান টিভির স্টুডিওতে আর গানে গানে এক স্মৃতিময় ঈদ শেষ করার পরিকল্পনা করছি। দর্শকদের ভালোলাগার সব গান মুগ্ধতা ছড়াতে শুরু করেছি জোড়ালো প্রস্তুতি। অপেক্ষা শুধু সরাসরি দর্শকদের সামনে উপস্থিতির।”

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


ডেঙ্গুতে একদিনে ২ জনের মৃত্যু
ডেঙ্গুতে একদিনে ২ জনের মৃত্যু
২২ নভেম্বর ২০২৬ বিকাল ০৫:১৬:১৪



প্রথম শ্রেণিতে ভর্তি আবেদন শুরু ১ ডিসেম্বর
প্রথম শ্রেণিতে ভর্তি আবেদন শুরু ১ ডিসেম্বর
২২ নভেম্বর ২০২৬ বিকাল ০৪:৫৭:২০


৩ দিন পর সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু
৩ দিন পর সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু
২২ নভেম্বর ২০২৬ বিকাল ০৪:৪৫:৪৩



জামালপুরে বিজিবির অভিযানে ভারতীয় গরু জব্দ
জামালপুরে বিজিবির অভিযানে ভারতীয় গরু জব্দ
২২ নভেম্বর ২০২৬ বিকাল ০৪:০৭:৪৮