• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২রা আশ্বিন ১৪৩৩ দুপুর ০২:৫৮:৫০ (17-Sep-2026)
  • - ৩৩° সে:

রাজধানীতে বসছে জলেরধারার ‘চিত্রমেলা'

১৭ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:০১:৫১

রাজধানীতে বসছে জলেরধারার ‘চিত্রমেলা'

অনলাইন ডেস্ক: শিল্পচর্চার ১৬ বছর পূর্তি উদযাপন করতে যাচ্ছে জলেরধারা ফাইন আর্টস। এ উপলক্ষ্যে রাজধানীর লালমাটিয়ায় শুরু হতে যাচ্ছে আট দিনব্যাপী বার্ষিক চিত্র প্রদর্শনী 'চিত্রমেলা ২০২৬'।

১৮ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এ প্রদর্শনী চলবে ২৫ অক্টোবর পর্যন্ত। প্রদর্শনীর প্রথম দিন শুক্রবার বিকেল ৫টায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন শিল্পী বীরেন সোম, কাওসার হাসান, লেখক-সম্পাদক মুস্তাফিজ শফি, অভিনেত্রী ত্রপা মজুমদার ও শিল্পী সালমা শিরিন। এছাড়া, উপস্থিত থাকবেন জলেরধারা ফাইন আর্টসের পরিচালক ও চিত্রশিল্পী সোহাগ পারভেজ।

প্রতিদিন দুপুর ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত লালমাটিয়ার গ্যালারি মাফাতে দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে এই আয়োজন। প্রদর্শনীতে ৮১ জন প্রবীণ ও নবীন শিল্পীর মোট ৮১টি শিল্পকর্ম স্থান পেয়েছে।

আয়োজকরা জানান, প্রদর্শনীতে প্রদর্শিত ছবির মধ্যে রয়েছে জলরং, অ্যাক্রেলিক, পেন্সিল স্কেচ, পেন স্কেচ, তেলচিত্র ও প্যাস্টেল মাধ্যমে আঁকা নানা শিল্পকর্ম। এসব শিল্পকর্মে মূলত বাংলাদেশের প্রকৃতি ও মানুষের জীবনের নানা দিক তুলে ধরা হয়েছে। পাহাড়, নদ-নদী, খাল-বিল ও আদিবাসী গ্রামসহ শিল্পকর্মগুলোতে বৈচিত্র্যময় বাংলাদেশকে তুলে ধরা হয়েছে।

সূত্র: যমুনা টিভি

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


৩০ হাজার টাকা বেতনে জনবল নেবে মীনা বাজার
৩০ হাজার টাকা বেতনে জনবল নেবে মীনা বাজার
১৭ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:০৬:০১

রাজধানীতে বসছে জলেরধারার ‘চিত্রমেলা'
রাজধানীতে বসছে জলেরধারার ‘চিত্রমেলা'
১৭ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:০১:৫১

একাদশ শ্রেণির ক্লাস শুরুর তারিখ পরিবর্তন
একাদশ শ্রেণির ক্লাস শুরুর তারিখ পরিবর্তন
১৭ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০১:৪৬:৩৪


এনসিপি নেত্রীকে সাময়িক অব্যাহতি
এনসিপি নেত্রীকে সাময়িক অব্যাহতি
১৭ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০১:২৪:১৪