• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২রা আশ্বিন ১৪৩৩ বিকাল ০৩:৩৫:১৫ (17-Sep-2026)
  • - ৩৩° সে:
রাজধানীতে বসছে জলেরধারার ‘চিত্রমেলা'

রাজধানীতে বসছে জলেরধারার ‘চিত্রমেলা'

অনলাইন ডেস্ক: শিল্পচর্চার ১৬ বছর পূর্তি উদযাপন করতে যাচ্ছে জলেরধারা ফাইন আর্টস। এ উপলক্ষ্যে রাজধানীর লালমাটিয়ায় শুরু হতে যাচ্ছে আট দিনব্যাপী বার্ষিক চিত্র প্রদর্শনী 'চিত্রমেলা ২০২৬'।১৮ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এ প্রদর্শনী চলবে ২৫ অক্টোবর পর্যন্ত। প্রদর্শনীর প্রথম দিন শুক্রবার বিকেল ৫টায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন শিল্পী বীরেন সোম, কাওসার হাসান, লেখক-সম্পাদক মুস্তাফিজ শফি, অভিনেত্রী ত্রপা মজুমদার ও শিল্পী সালমা শিরিন। এছাড়া, উপস্থিত থাকবেন জলেরধারা ফাইন আর্টসের পরিচালক ও চিত্রশিল্পী সোহাগ পারভেজ।প্রতিদিন দুপুর ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত লালমাটিয়ার গ্যালারি মাফাতে দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে এই আয়োজন। প্রদর্শনীতে ৮১ জন প্রবীণ ও নবীন শিল্পীর মোট ৮১টি শিল্পকর্ম স্থান পেয়েছে।আয়োজকরা জানান, প্রদর্শনীতে প্রদর্শিত ছবির মধ্যে রয়েছে জলরং, অ্যাক্রেলিক, পেন্সিল স্কেচ, পেন স্কেচ, তেলচিত্র ও প্যাস্টেল মাধ্যমে আঁকা নানা শিল্পকর্ম। এসব শিল্পকর্মে মূলত বাংলাদেশের প্রকৃতি ও মানুষের জীবনের নানা দিক তুলে ধরা হয়েছে। পাহাড়, নদ-নদী, খাল-বিল ও আদিবাসী গ্রামসহ শিল্পকর্মগুলোতে বৈচিত্র্যময় বাংলাদেশকে তুলে ধরা হয়েছে।সূত্র: যমুনা টিভি