বিনোদন ডেস্ক: মাত্র ১৫ মাসের দাম্পত্য জীবনের পর বিচ্ছেদের পথে হাঁটছেন পাকিস্তানের আলোচিত ইউটিউবার রজব বাট। স্ত্রী ইমান আসাদের সঙ্গে ডিভোর্সের আবেদন করেছেন তিনি।
পাকিস্তানি সংবাদমাধ্যম ডেইলি পাকিস্তানের এক প্রতিবেদনে জানানো হয়, রজব বাটের বিচ্ছেদ আবেদনের কপি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। বিষয়টি প্রকাশ্যে আসার পর ভক্তদের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।


বিচ্ছেদের নোটিশে উল্লেখ করা হয়েছে, লাহোরের পার্ক ভিউ সোসাইটির বাসিন্দা মুহাম্মদ আফজাল বাটের ছেলে রজব আলী বাট তার স্ত্রী ইমান আসাদকে তালাক ঘোষণা করেছেন। ইমান আসাদ হলেন শেখ আসাদ হুসেনের মেয়ে।

এর আগে ২০২৩ সালের ৩ ডিসেম্বর পারিবারিকভাবে বিয়ে করেছিলেন রজব বাট ও ইমান আসাদ। নোটিশে বলা হয়েছে, বিয়ের পর শুরুতে তারা শান্তিপূর্ণভাবে বসবাস করলেও পরে তাদের মধ্যে মতপার্থক্য ও বিভিন্ন অসঙ্গতি দেখা দেয়। সময়ের সঙ্গে সঙ্গে সেই দ্বন্দ্ব বাড়তে থাকে।
এতে আরও উল্লেখ করা হয়, দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুরা সমস্যার সমাধানের চেষ্টা করলেও তা সফল হয়নি। পরে মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ ১৯৬১ অনুযায়ী বিচ্ছেদের ঘোষণা দেন রজব বাট।
এদিকে বিচ্ছেদের আবেদনপত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর প্রতিক্রিয়া জানিয়েছেন ইমান আসাদ। এক বিবৃতিতে তিনি হতাশা প্রকাশ করে বলেন, সম্পর্কটি টিকিয়ে রাখার জন্য এতদিন তিনি চুপ ছিলেন। তবে পডকাস্টে করা অভিযোগ এবং আইনি নোটিশ নিয়ে তার অনেক কথা বলার আছে।
তিনি আরও বলেন, ‘আমি শুধু জানতে চাই এই সবকিছুর জন্য আমার এবং আমার ছেলের দোষ কোথায়?’ তবে পবিত্র মাসের প্রতি সম্মান দেখিয়ে আপাতত নীরব থাকছেন বলেও জানিয়েছেন তিনি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available