• ঢাকা
  • |
  • রবিবার ১লা অগ্রহায়ণ ১৪৩৩ বিকাল ০৪:৩২:৪২ (15-Nov-2026)
  • - ৩৩° সে:

গ্ল্যামারাস লুকে অভিনেত্রী কেয়া পায়েল

৭ মার্চ ২০২৬ সকাল ১০:১৭:১০

গ্ল্যামারাস লুকে অভিনেত্রী কেয়া পায়েল

বিনোদন ডেস্ক: ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল। অভিনয় দক্ষতা আর পর্দার উপস্থিতি দিয়ে অল্প সময়েই দর্শকদের মনে আলাদা জায়গা করে নিয়েছেন তিনি। নাটকের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সক্রিয় এই অভিনেত্রী। নিয়মিতই নিজের নতুন ছবি ও মুহূর্ত ভক্তদের সঙ্গে ভাগ করে নেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে একগুচ্ছ ছবি শেয়ার করেছেন কেয়া পায়েল। ছবিগুলোতে তাকে খোলামেলা এবং আত্মবিশ্বাসী উপস্থিতিতে দেখা গেছে। অফ-হোয়াইট রঙের এক কাঁধ খোলা পোশাকে ক্যামেরার সামনে বিভিন্ন ভঙ্গিতে ধরা দিয়েছেন তিনি।

শেয়ার করা ছবিগুলোতে কেয়া পায়েলকে বেশ খোশ মেজাজে দেখা যায়। কখনও ক্যামেরার দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে, আবার কখনও স্বাভাবিক হাসিতে নিজেকে তুলে ধরেছেন। হালকা মেকআপ, খোলা চুল আর সাদামাটা গয়নায় তার লুক আরও আকর্ষণীয় হয়ে উঠেছে।

আরও পড়ুন

আজীবন চুল না রাখার শপথ বিশাল দাদলানির

ছবিগুলো প্রকাশের পরই সামাজিক মাধ্যমে ভক্তদের নজর কাড়ে। অনেকেই অভিনেত্রীর সৌন্দর্য ও স্টাইলের প্রশংসা করেছেন। কেউ কেউ মন্তব্যে তার নতুন লুককে ‘গ্ল্যামারাস’ বলেও অভিহিত করেছেন।

অভিনয়ের পাশাপাশি ফ্যাশন ও স্টাইল সচেতনতার জন্যও পরিচিত কেয়া পায়েল। মাঝে মধ্যেই নতুন লুকে হাজির হয়ে ভক্তদের চমকে দেন তিনি। এবারের ছবিগুলোও তার ব্যতিক্রম নয়। খোলামেলা ভঙ্গি ও আত্মবিশ্বাসী উপস্থিতিতে আবারও আলোচনায় উঠে এসেছেন এই অভিনেত্রী।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


আজীবন চুল না রাখার শপথ বিশাল দাদলানির
আজীবন চুল না রাখার শপথ বিশাল দাদলানির
১৫ নভেম্বর ২০২৬ বিকাল ০৪:২৩:৪৬

একদিনে হাম উপসর্গে ৮ শিশুর মৃত্যু
একদিনে হাম উপসর্গে ৮ শিশুর মৃত্যু
১৫ নভেম্বর ২০২৬ বিকাল ০৪:০১:০১

অবশেষে সব জল্পনার উত্তর দিলেন কেয়া পায়েল
অবশেষে সব জল্পনার উত্তর দিলেন কেয়া পায়েল
১৫ নভেম্বর ২০২৬ বিকাল ০৪:০০:৪২

নাটোরে ট্রাকের চাপায় প্রাণ গেল বৃদ্ধের
নাটোরে ট্রাকের চাপায় প্রাণ গেল বৃদ্ধের
১৫ নভেম্বর ২০২৬ বিকাল ০৩:৪০:১১


পায়ুপথে ৪ সোনার ডিম, দুবাইফেরত যাত্রী আটক
পায়ুপথে ৪ সোনার ডিম, দুবাইফেরত যাত্রী আটক
১৫ নভেম্বর ২০২৬ দুপুর ০২:৫৭:১৯

গৃহবন্দি করা হলো সোনম ওয়াংচুকে
গৃহবন্দি করা হলো সোনম ওয়াংচুকে
১৫ নভেম্বর ২০২৬ দুপুর ০২:৩৬:৩২

কেরালার তরুণী এখন পীরগঞ্জের বধূ
কেরালার তরুণী এখন পীরগঞ্জের বধূ
১৫ নভেম্বর ২০২৬ দুপুর ০২:২১:৩৬