বিনোদন ডেস্ক: ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী দেড় যুগের অভিনয় ক্যারিয়ারে চরিত্র নিয়ে নানা ধরনের পরীক্ষণ চালিয়েছেন। তারপরও অজানা কারণে নতুন সিনেমার শুটিংয়ের আগে ঘুমাতে পারেন না এই অভিনেত্রী।
ভারতীয় একটি পডকাস্টে মিমি চক্রবর্তী বলেন, একটা নতুন সিনেমার কাজ শুরু হওয়ার আগের রাতে আমি এখনো রাতে ঘুমাতে পারি না। টেনশন বারবার ফিরে আসে।
নতুন সিনেমার শুটিংয়ের প্রথম দিনে আগেই সেটে চলে যান মিমি। এ অভিনেত্রী বলেন, শুটিংয়ের প্রথম দিন ১৫ মিনিট আগেই সেটে চলে যাই। শুটিং সেটের আবহাওয়া কেমন, কারা রয়েছেন, সবাই কী কাজ করছেন, কেউ বকা খাচ্ছেন কি না—সবকিছু দেখি। আমার এখনো মনে হয়, এটাই আমার প্রথম শুট।
সৃজিত মুখার্জি নির্মিত ‘এম্পারার ভার্সেস শরৎচন্দ্র’ সিনেমায় ‘পথের দাবী’-এর সুমিত্রা চরিত্রে দেখা যাবে মিমিকে। দীর্ঘ ক্যারিয়ারে প্রথমবার একসঙ্গে কাজ করলেন মিমি-সৃজিত। সিনেমাটিতে মিমির বিপরীতে অভিনয় করেছেন আবির চ্যাটার্জি। দুর্গাপূজা উপলক্ষে ১৬ অক্টোবর মুক্তি পাবে সিনেমাটি।
‘গানের ওপারে’ ধারাবাহিকে ‘পুপে’ চরিত্রে অভিনয় করে সবার নজর কাড়েন মিমি চক্রবর্তী। ‘চ্যাম্পিয়ন’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় তার অভিষেক ঘটে। যদিও এই চলচ্চিত্রে গৌণ ভূমিকায় অভিনয় করেন। তবে ‘বাপি বাড়ি যা’ সিনেমায় প্রথম কেন্দ্রীয় নারী চরিত্রে অভিনয় করেন মিমি। এরপর অসংখ্য জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন এই অভিনেত্রী।
সূত্র: রাইজিংবিডি.কম
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available