• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১০ই ভাদ্র ১৪৩৩ সকাল ০৭:৪৫:২৫ (25-Aug-2026)
  • - ৩৩° সে:

বড় মেয়ের বিয়ে দিলেন জনপ্রিয় জুটি নাঈম-শাবনাজ

১ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৪৪:৫৩

বড় মেয়ের বিয়ে দিলেন জনপ্রিয় জুটি নাঈম-শাবনাজ

বিনোদন ডেস্ক: বড় মেয়ে মাহাদিয়া নাঈমের বিয়ে দিলেন ঢাকাই সিনেমার একসময়ের তুমুল জনপ্রিয় জুটি নাঈম-শাবনাজ। ৩১ জানুয়ারি শনিবার দিবাগত রাতে সামাজিক মাধ্যমে মেয়ের বিয়ের সুসংবাদ শেয়ার করেছেন নাঈম নিজেই।

তবে খোঁজ নিয়ে জানা যায়, গত বছরের ২৪ ডিসেম্বর মাহাদিয়ার বিয়ে সম্পন্ন হয়েছে। ঢাকার উত্তরায় পারিবারিক আয়োজনেই হয় এই বিয়ে। পাত্রের নাম ইহসান মনসুর চৌধুরী। মাহাদিয়া ও ইহসানের মধ্যে আগে থেকেই প্রেমের সম্পর্ক ছিল।

ইহসান মনসুর চৌধুরী সপরিবার সিডনিতে বসবাস করেন। মাহাদিয়া নাঈম কানাডার একটি বিশ্ববিদ্যালয় থেকে বিজনেস ম্যানেজমেন্টে স্নাতক সম্পন্ন করেছেন। বর্তমানে উচ্চশিক্ষার জন্য অস্ট্রেলিয়ার সিডনিতে অবস্থান করছেন। সেখানে যাওয়ার আগেই তার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

মেয়ের বিয়ের খবর জানিয়ে সামাজিকমাধ্যমে নবদম্পতির জন্য দোয়া চেয়ে নাঈম বলেন, আল্লাহর প্রতি অশেষ কৃতজ্ঞতা, ইহসান মনসুর চৌধুরীর সাথে আমাদের প্রিয় কন্যা মাহদিয়া নাঈমের বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার ঘোষণা দিতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। জীবনের এই সুন্দর নতুন অধ্যায় শুরু করতে যাওয়া নবদম্পতির জন্য আমরা বিনীতভাবে সকলের দোয়া প্রার্থনা করছি।

অন্যদিকে শাবনাজ জানান, ভালো একটি পরিবারে মেয়েকে তুলে দিতে পেরে তারা স্বস্তিতে আছেন এবং নবদম্পতির সুখী দাম্পত্য কামনা করেন

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





ঠাকুরগাঁও যাচ্ছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি
ঠাকুরগাঁও যাচ্ছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি
২৪ আগস্ট ২০২৬ সন্ধ্যা ০৭:১৩:৫০


পঞ্চগড়ে হানিট্রাপ চক্রের ২ সদস্য গ্রেফতার
পঞ্চগড়ে হানিট্রাপ চক্রের ২ সদস্য গ্রেফতার
২৪ আগস্ট ২০২৬ সন্ধ্যা ০৬:৪৫:০২