• ঢাকা
  • |
  • রবিবার ৫ই আশ্বিন ১৪৩৩ সন্ধ্যা ০৭:১২:৪৭ (20-Sep-2026)
  • - ৩৩° সে:

এবার বিয়ে নিয়ে মুখ খুললেন রাশমিকা মন্দানা

৪ ডিসেম্বর ২০২৫ বিকাল ০৪:৫৯:৪৮

এবার বিয়ে নিয়ে মুখ খুললেন রাশমিকা মন্দানা

বিনোদন ডেস্ক: দক্ষিণী নায়িকা রাশমিকা মন্দানার বিয়ে নিয়ে মাস কয়েক ধরেই চলছে নানা গুঞ্জন। তার হাতে একটি আংটি পরা ছবিও বাড়িয়ে দেয় জল্পনা; অনুরাগীরা মনে করেন, সেটিই বাগদানের আংটি। যদিও এতদিন বিষয়টি নিয়ে চুপ ছিলেন রাশমিকা ও তার প্রেমিক অভিনেতা বিজয় দেবরকোন্ডাও। তবে প্রথমবার এ নিয়ে মুখ খুললেন রাশমিকা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে রাশমিকার কাছে বাগদান ও বিয়ের বিষয়ে সরাসরি প্রশ্ন রাখা হয়। রাশমিকা বলেন, “বিয়ের গুঞ্জনে আমি ‘হ্যাঁ’ বা ‘না’ কোনো টাই বলতে চাই না। যখন সময় হবে, সবাইকে জানানোর মতোই জানাব।” অর্থাৎ ব্যক্তিগত জীবন নিয়ে এখনই প্রকাশ্যে কিছু বলতে চাইছেন না তিনি।

এর আগে ভারতীয় কয়েকটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছিল, চলতি বছরের অক্টোবরে হায়দেরাবাদে ঘনিষ্ঠ কিছু পরিবারের উপস্থিতিতে রাশমিকা-বিজয়ের বাগদান সম্পন্ন হয়েছে। বিজয়ের টিমের একজন সদস্যও নাকি বিষয়টির সত্যতা নিশ্চিত করেছিলেন।

এদিকে আরও এক সূত্র জানায়, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে তাদের বিয়ের আয়োজন হচ্ছে ভারতের রাজস্থানের উদয়পুরে। প্রস্তুতিও নাকি শুরু হয়েছে দুই পক্ষের পরিবার থেকে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


লিভ-ইনের পর বিয়ে নিয়ে হয়রানি, অভিনেতা গ্রেফতার
লিভ-ইনের পর বিয়ে নিয়ে হয়রানি, অভিনেতা গ্রেফতার
২০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:০২:৪৪

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু
ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু
২০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৫৬:০৬


শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি সংশোধন, প্রজ্ঞাপন জারি
শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি সংশোধন, প্রজ্ঞাপন জারি
২০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩:৫৭

রাষ্ট্রপতির সঙ্গে কোস্টগার্ড মহাপরিচালকের সাক্ষাৎ
রাষ্ট্রপতির সঙ্গে কোস্টগার্ড মহাপরিচালকের সাক্ষাৎ
২০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:২৫:০৯

টাঙ্গাইলে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
টাঙ্গাইলে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
২০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:০৫:৪৭