• ঢাকা
  • |
  • শুক্রবার ২৬শে ভাদ্র ১৪৩৩ রাত ০২:০৪:০৭ (11-Sep-2026)
  • - ৩৩° সে:

শাহরাস্তিতে শিশু ধর্ষণের অভিযোগে গ্রেফতার ৩, জামিন মঞ্জুর

২৪ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০১:১৮:২৬

শাহরাস্তিতে শিশু ধর্ষণের অভিযোগে গ্রেফতার ৩, জামিন মঞ্জুর

শাহরাস্তি (চাঁদপুর) প্রতিনিধি: চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় এক শিশুকে (৪) ধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে।

২৩ ফেব্রুয়ারি সোমবার সকালে এ ঘটনায় অভিযুক্ত তিন শিশুকে গ্রেফতার করে কিশোর আদালতে সোপর্দ করেছে পুলিশ। পরে আদালত তাদের জামিন মঞ্জুর করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৫ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার চিতোষী পশ্চিম ইউনিয়নের খেড়িহর গ্রামের একটি খেলার মাঠ সংলগ্ন এলাকায় ভুক্তভোগী শিশুটিকে জোরপূর্বক নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়।

পরিবারের দাবি, ঘটনার পর শিশুটি অসুস্থ হয়ে পড়লে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসাধীন রয়েছে।

এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে শাহরাস্তি থানায় মামলা দায়ের করেন। মামলায় ১০ বছর বয়সী ২ জন ও ১২ বছর বয়সী ২ শিশুকে আসামি করা হয়েছে। পরে পুলিশ অভিযুক্তদের মধ্যে ৩ জনকে গ্রেফতার করে কিশোর আদালতে সোপর্দ করে। আদালত তিন কিশোরের জামিন আবেদন মঞ্জুর করেন।

শাহরাস্তি মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান জানান, এ ঘটনায় গ্রেফতার ৩ শিশুকে কিশোর আদালতে সোপর্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। 
 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


৬ মাসে রেমিট্যান্স বাড়ল ১৩.১ শতাংশ
৬ মাসে রেমিট্যান্স বাড়ল ১৩.১ শতাংশ
১০ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:৩০:১৪



সংসদে এপিবিএন বিল পাস, বিস্তৃত হচ্ছে তদন্তের ক্ষমতা
সংসদে এপিবিএন বিল পাস, বিস্তৃত হচ্ছে তদন্তের ক্ষমতা
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৫৩


আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া
আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৬:২৯



‘র‍্যাবের সঙ্গে এসআরবির কোনও সংস্পর্শ নেই’
‘র‍্যাবের সঙ্গে এসআরবির কোনও সংস্পর্শ নেই’
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৩৯:০৭