• ঢাকা
  • |
  • রবিবার ২৯শে ভাদ্র ১৪৩৩ সন্ধ্যা ০৭:৪১:০৯ (13-Sep-2026)
  • - ৩৩° সে:

প্রেক্ষাগৃহে ঢাকার ‘আলী’ ও নেপালের ‘মিসিং’ সিনেমা

২০ জুলাই ২০২৫ দুপুর ০১:৪০:৪৩

প্রেক্ষাগৃহে ঢাকার ‘আলী’ ও নেপালের ‘মিসিং’ সিনেমা

বিনোদন ডেস্ক: সম্প্রতি দেশের সিনেমা হলে একসঙ্গে মুক্তি পেল দুটি নতুন সিনেমা—বাংলাদেশি ‘আলী’ এবং নেপালের ‘মিসিং: কেটি হারায়েকো সূচনা’।

বিপ্লব হায়দার পরিচালিত ‘আলী’ মুক্তি পেয়েছে স্টার সিনেপ্লেক্স, সনি স্কয়ার, ব্লকবাস্টার সিনেমাস, কেরানীগঞ্জের লায়ন সিনেমা এবং বগুড়ার মম ইন–এ। সিনেমাটির কেন্দ্রে রয়েছে অটিজমে আক্রান্ত এক যুবক আলী এবং তার বোনের গল্প। ভাইবোনের সম্পর্ক, মমতা, সংগ্রাম আর কিছু অ্যাকশন—সব মিলে গড়ে উঠেছে সিনেমার আবহ।

নাম ভূমিকায় অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ। তার বিপরীতে রোশনি চরিত্রে আছেন প্রতিজ্ঞা। আরও রয়েছেন তাশদিক, নমিরা আহমেদ, মিশা সওদাগর, কাজী হায়াৎ, শতাব্দী ওয়াদুদ ও শওকত সজল।

‘আলী’ চরিত্র নিয়ে ইরফান সাজ্জাদ বলেন, ‘এই সিনেমায় আমি বাকপ্রতিবন্ধী চরিত্রে অভিনয় করেছি। সাইন ল্যাঙ্গুয়েজ শিখেছি, প্রস্তুতি নিয়েছি চার মাস। চেয়েছি নিজেকে বদলে দর্শকদের সামনে হাজির হতে।’

অন্যদিকে, আজকের দিনেই ঘটেছে আরেকটি নতুন ইতিহাস। প্রথমবারের মতো বাংলাদেশে মুক্তি পেয়েছে একটি নেপালি সিনেমা ‘মিসিং: কেটি হারায়েকো সূচনা’। এর বিনিময়ে নেপালে মুক্তি পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘ন ডরাই’।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


পশ্চিমবঙ্গে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ
পশ্চিমবঙ্গে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৯:৪৭

নতুন ওয়েব ফিল্মে পরীমনি
নতুন ওয়েব ফিল্মে পরীমনি
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১০:৪২

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অস্ত্রসহ ডাকাত গ্রেফতার
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অস্ত্রসহ ডাকাত গ্রেফতার
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:০৪:২৯


বিএনপির মনোনয়নপত্র বিক্রি ১৫ সেপ্টেম্বর
বিএনপির মনোনয়নপত্র বিক্রি ১৫ সেপ্টেম্বর
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৫৪:০২

ভাঙ্গায় বাসের ধাক্কায় সাংবাদিক নিহত
ভাঙ্গায় বাসের ধাক্কায় সাংবাদিক নিহত
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৭:৫৩

রামপালের ২য় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ
রামপালের ২য় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৩০:৫০

হবিগঞ্জে ধর্ষণের পর হত্যা, ২ জনের ফাঁসির আদেশ
হবিগঞ্জে ধর্ষণের পর হত্যা, ২ জনের ফাঁসির আদেশ
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:২২:০১

ডেঙ্গুতে একদিনে মৃত্যু আরও ৬ জনের
ডেঙ্গুতে একদিনে মৃত্যু আরও ৬ জনের
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:২১:২২