• ঢাকা
  • |
  • রবিবার ২৯শে চৈত্র ১৪৩২ দুপুর ০২:৪৬:১৮ (12-Apr-2026)
  • - ৩৩° সে:

রাজনীতি করতে চান বর্ষা: অনন্ত জলিল

১০ এপ্রিল ২০২৬ দুপুর ১২:৫৯:৪৪

রাজনীতি করতে চান বর্ষা: অনন্ত জলিল

বিনোদন ডেস্ক: অভিনয় থেকে বিরতি নেওয়ার ইচ্ছার কথা আগেই জানিয়েছিলেন চিত্রনায়িকা আফিয়া নুসরাত বর্ষা। এবার তার রাজনীতিতে আসার সম্ভাবনার কথা জানালেন স্বামী ও ঢাকাই চলচ্চিত্রের চিত্রনায়ক-প্রযোজক অনন্ত জলিল।

৯ এপ্রিল বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অনন্ত জলিল।

Ad
Ad

তিনি বলেন, ‘বর্ষা স্কুল ব্যাগে টাকা নিয়ে নিজ হাতে বিতরণ করে। দেশসেবা করার ইচ্ছা আছে তার।’

Ad

অনন্ত জলিল আরও বলেন, ‘আমরা কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলাম না। তবে কোনো না কোনো দলের সঙ্গে যুক্ত হয়েই রাজনীতি করতে হয়।’

এ সময় সৎ রাজনীতিবিদের উদাহরণ হিসেবে এনসিপির হাসনাত আব্দুল্লাহর নাম উল্লেখ করেন তিনি।

প্রসঙ্গত, এর আগেও এক সংবাদ সম্মেলনে অনন্ত জলিল জানিয়েছিলেন, তিনি বর্ষাকে একজন নেত্রী হিসেবে দেখতে চান। সে সময় বর্ষাও মানুষের সেবায় কাজ করার আগ্রহ প্রকাশ করেছিলেন এবং সরকারের সহযোগিতায় বৃহৎ পরিসরে কাজ করার ইচ্ছার কথা জানান।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



নারায়ণগঞ্জে প্রথমবার পালিত হলো বিঝু উৎসব
নারায়ণগঞ্জে প্রথমবার পালিত হলো বিঝু উৎসব
১২ এপ্রিল ২০২৬ দুপুর ০২:২১:০৭



শপথ নিলেন নবনির্বাচিত দুই এমপি
শপথ নিলেন নবনির্বাচিত দুই এমপি
১২ এপ্রিল ২০২৬ দুপুর ০১:৩৭:৩৭






Follow Us