• ঢাকা
  • |
  • শুক্রবার ১০ই আশ্বিন ১৪৩৩ বিকাল ০৪:৩৬:১০ (25-Sep-2026)
  • - ৩৩° সে:

কোম্পানীগঞ্জে ধর্ষণ-চাঁদাবাজিসহ ১৯ মামলার আসামি গ্রেফতার

১২ এপ্রিল ২০২৬ দুপুর ০২:৪১:৪৯

কোম্পানীগঞ্জে ধর্ষণ-চাঁদাবাজিসহ ১৯ মামলার আসামি গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জে ১৯ মামলার আসামি রফিকুল ইসলাম মাসুদ ওরফে ডাকাত মাইস্যা (৩৮) কে গ্রেফতার করেছে পুলিশ।

১২ এপ্রিল রোববার দুপুরের দিকে বিষয়টি নিশ্চিত করেন কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) বিমল কর্মকার।

এর আগে, শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে উপজেলার রংমালা বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে শনিবার বিকেলে আসামিকে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়।  

আসামি মাইস্যা উপজেলার মুছাপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মৃত জামাল উদ্দিনের ছেলে।  

পুলিশ জানায়, শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে পুলিশ পরিদর্শক (তদন্ত) বিমল কর্মকারের নেতৃত্বে উপজেলার রংমালা বাজারে বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে খুন, ডাকাতি, ডাকাতির প্রস্তুতি, অস্ত্র, ধর্ষণ ও চাঁদাবাজিসহ ১৯ মামলার আসামি মাইস্যা ডাকাতকে গ্রেফতার করা হয়। ডাকাত মাইস্যা কোম্পানীগঞ্জ থানার একাধিক ডাকাতির মামলার সঙ্গে জড়িত বলে প্রমাণ পাওয়া গেছে।

কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) বিমল কর্মকার আরও বলেন, গ্রেফতার মাইস্যা ১৯ মামলার আসামি। তার বিরুদ্ধে একাধিক গ্রেফতারি পরোয়ানাও ছিল। এছাড়া একটি মামলায় অপর আসামির ১৬৪ ধারার জবানবন্দিতেও তার সম্পৃক্ততার কথা উঠে এসেছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





ডিএমপির ১১ কর্মকর্তাকে রদবদল
ডিএমপির ১১ কর্মকর্তাকে রদবদল
২৫ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৩:৫৮:০২


‘ও আমারই, তবুও ওর ওপর ক্রাশ খাওয়া থামে না’
‘ও আমারই, তবুও ওর ওপর ক্রাশ খাওয়া থামে না’
২৫ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৩:৫২:০১



গ্যাস সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে
গ্যাস সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে
২৫ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৩:৪২:২৬