• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৪শে ভাদ্র ১৪৩৩ বিকাল ০৩:০৭:৫৩ (08-Sep-2026)
  • - ৩৩° সে:

ব্যবসায়ীর মামলায় পরীমনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

২৬ জানুয়ারী ২০২৫ দুপুর ১২:৫৫:৩৭

ব্যবসায়ীর মামলায় পরীমনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

নিজস্ব প্রতিবেদক: ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা হত্যাচেষ্টা মামলায় চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

২৬ জানুয়ারি রোববার ঢাকার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তার সময় আবেদন নামঞ্জুর করে এ পরোয়ানা জারি করেন। এই তথ্য নিশ্চিত করেছেন পরীমনির আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী।

গত এপ্রিলে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এম সাইফুল ইসলামের আদালতে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করেন বাদীক্ষের আইনজীবী আবুল কালাম মোহাম্মদ সোহেল।

সেসময় মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই ঢাকা জেলার পরিদর্শক মো. মনির হোসেন ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। প্রতিবেদনে আসামি পরীমণি ও তার কস্টিউম ডিজাইনার জুনায়েদ বোগদাদী জিমি ওরফে জিমের বিরুদ্ধে বাদীকে মারধর ও ভয়ভীতি দেখানোর অভিযোগের সত্যতা পাওয়া গেছে বলে উল্লেখ করা হয়। তবে আরেক আসামি ফাতেমা তুজ জান্নাত বনির বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি বলা হয়েছে।

বোটক্লাবের সভাপতি ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ বাদী হয়ে ২০২১ সালের ৬ জুলাই ঢাকার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রাজীব হাসানের আদালতে পরীমণিসহ তিনজনের বিরুদ্ধে এ মামলা করেন। এ মামলার অন্য দুই আসামি হলেন- পরীমণির সহযোগী ফাতেমা তুজ জান্নাত বনি ও জুনায়েদ বোগদাদী জিমি ওরফে জিম।

এর আগে ২০২১ সালের ১৪ জুন ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে ৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন পরীমনি। এদের মধ্যে ছিলেন বোট ক্লাবের তৎকালীন সভাপতি নাসির ইউ মাহমুদ, তুহিন সিদ্দিকী অমি ও অজ্ঞাত পরিচয়ের আরও ৪ জন। তদন্তের পর ধর্ষণ বা হত্যাচেষ্টার কোনো প্রমাণ পায়নি পুলিশ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





আশা এনজিওতে চাকরির সুযোগ
আশা এনজিওতে চাকরির সুযোগ
৮ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০১:৪৭:০৮

যাত্রাবাড়ীতে হত্যা-গোলাগুলির ঘটনায় গ্রেফতার ৪
যাত্রাবাড়ীতে হত্যা-গোলাগুলির ঘটনায় গ্রেফতার ৪
৮ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০১:৪৪:৪৭

পুলিশের ১০ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি
পুলিশের ১০ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি
৮ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০১:৩৭:১০


সীমান্তে ভারতীয় কসমেটিকসসহ অটোরিকশা জব্দ
সীমান্তে ভারতীয় কসমেটিকসসহ অটোরিকশা জব্দ
৮ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০১:১৪:৫৯