বিনোদন প্রতিবেদক: প্রেম-বিশ্বাস ও প্রতিশোধের গল্পে নির্মিত হয়েছেন ওয়েব ফিল্ম ‘এক্স লাভ’। এটি নির্মাণ করেছেন সেলিম রেজা। শিঘ্রই এই ওয়েব ফিল্মটি একটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে।
এতে দেখা যাবে একঝাঁক পরিচিত মুখ। এদের মধ্যে রয়েছে, আমান রেজা, আশিক চৌধুরী, নির্জোনা আফরোজ, প্রিয়া অনন্যা, সাফি খান, সাহেলা আক্তার প্রমুখ।
নির্মাতা সেলিম রেজা বলেন, ‘এক্স লাভ’ ওয়েব ফিল্মে প্রেম-বিশ্বাস ও প্রতিশোধের ফিল্ম। সচরাচর এমন গল্প কাজ কম হয়। আমরা সেই বিষয়টি নিয়ে সামনে এগোতে চেয়েছি। এর বেশিকিছু এখন বলতে চাই না। আশা করি দর্শক কাজটি পছন্দ করবেন।
‘এক্স লাভ’ সম্পর্কে আমান রেজা বলেন, ‘এক্স লাভ’-এর গল্প খুব সুন্দর। নানা চমক রয়েছে। তাছাড়া সেলিম ভাই আমার বেশ পছন্দের একজন নির্মাতা। এতে প্রথমবার ওয়েব ফিল্মে কাজ করলাম। সব মিলিয়ে নতুন অভিজ্ঞতা হয়েছে। পাশাপাশি এ বছরে এমন একটি কাজের মধ্য দিয়ে শুরু করছি বলে বেশ ভালো লাগছে।
সিনেটেক মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মিত এই ওয়েব ফিল্মটি প্রযোজনা করেছে সেলিম রেজা। এটির গল্প লিখেছেন শাহরিয়ার ইসলাম আর চিত্রনাট্য করেছেন সালমান জাশিম। খুব শীঘ্রই সিনেমাটি দেখা যাবে দেশের একটি ওটিটি প্ল্যাটফর্মে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available