• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৬শে ভাদ্র ১৪৩৩ দুপুর ১২:৫৩:১৪ (10-Sep-2026)
  • - ৩৩° সে:

জায়েদ খানের শিল্পী সমিতির সদস্যপদ বাতিল

৩ মার্চ ২০২৪ সন্ধ্যা ০৬:৫৪:১৬

জায়েদ খানের শিল্পী সমিতির সদস্যপদ বাতিল

বিনোদন ডেস্ক: বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি থেকে আলোচিত চিত্রনায়ক জায়েদ খানের সদস্যপদ বাতিল করেছে সংগঠনটির বর্তমান কমিটি।

২ মার্চ শনিবার অনুষ্ঠিত শিল্পী সমিতির বার্ষিক বনভোজনে দ্বি-সাধারণ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

ঢাকার অদূরে আশুলিয়া প্রিয়াঙ্কা শুটিং হাউজে শিল্পী সমিতির এই বার্ষিক বনভোজনের আয়োজন করা হয়। সেখানে এই তথ্যটি নিশ্চিত করেন চলচ্চিত্র পরিষদ নেতা খোরশেদ আলম খসরু। শিল্পী সমিতির ২০২৪-২৬ মেয়াদের নির্বাচনে এবার প্রধান নির্বচন কমিশনারের দায়িত্ব পালন করবেন তিনি।

এ প্রসঙ্গে খসরু জানান, বনভোজনের শুরুতে শিল্পী সমিতির দ্বি-সাধারণ সভায় সাধারণ সম্পাদকের প্রতিবেদনে ৯ নং একটি বার্তায় জায়েদ খানের সদস্যপদ বাতিলের ঘোষণা দেওয়া হয়।

ওই ঘোষণাপত্রে জানানো হয়, কোনোরূপ সাংগঠনিক দুর্বলতা না পেয়ে জায়েদ খান ব্যক্তিগত আক্রোশে ধারাবাহিকভাবে চলচ্চিত্র শিল্পী সমিতিসহ সাধারণ সম্পাদকের নামে মিথ্যা, মনগড়া, কুরুচিপূর্ণ কল্পকাহিনী সাংবাদিক সম্মেলন, ইউটিউব, ফেসবুক ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করায় ০২/০৪/২০২৩ তারিখে সভায় সর্বসম্মতিক্রমে জায়েদ খানের সদস্যপদ বাতিল করা হয়েছে।

সভায় চিত্রনায়িকা ও বর্তমান সাধারণ সম্পাদক নিপুণ আক্তার বলেন, আমরা অনেক জটিল কাজের সমাধানের চেষ্টা করেছি এবং সফলতাও পেয়েছি। কাজ করতে গিয়ে ভুল-ক্রটি হয়ে থাকে। সেগুলো উপেক্ষা করে সামনের দিনগুলোতে আরও কাজ করতে চাই। পাশাপাশি গেল বছর এপ্রিলে জায়েদের সদস্যপদ বাতিল করা হয় বলে তিনিও অবগত করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

উপনির্বাচন: ঠাকুরগাঁও-১ আসনে ভোটগ্রহণ ২৯ অক্টোবর
উপনির্বাচন: ঠাকুরগাঁও-১ আসনে ভোটগ্রহণ ২৯ অক্টোবর
১০ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:৫২:৫৩

আজ পালিত হচ্ছে বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস
আজ পালিত হচ্ছে বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস
১০ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:৪৫:৩১

নারায়ণগঞ্জে মাদক কারবারিসহ ৮৭ জন গ্রেফতার
নারায়ণগঞ্জে মাদক কারবারিসহ ৮৭ জন গ্রেফতার
১০ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:৩৩:২৩



বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
১০ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১১:৪৫:৩৬

মহাখালীতে ভবনে আগুন
মহাখালীতে ভবনে আগুন
১০ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১১:৩৬:৪৪

সিরিয়ায় অস্ত্র গুদামে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৪
সিরিয়ায় অস্ত্র গুদামে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৪
১০ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১১:৩২:৫০