• ঢাকা
  • |
  • সোমবার ২৯শে ভাদ্র ১৪৩৩ রাত ০১:২৯:০৯ (14-Sep-2026)
  • - ৩৩° সে:

ফ্রান্সের ভেসুল চলচ্চিত্র উৎসবের বিচারক হলেন ফারুকী

৯ জানুয়ারী ২০২৪ বিকাল ০৩:৪৬:২৯

ফ্রান্সের ভেসুল চলচ্চিত্র উৎসবের বিচারক হলেন ফারুকী

বিনোদন ডেস্ক: ফ্রান্সের বিশ্ববিখ্যাত ‘ভেসুল ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল অব এশিয়ান সিনেমা’য় বিচারকের দায়িত্ব পালন করবেন বাংলাদেশের চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী।

ফেব্রুয়ারি মাসের ৬-১৩ তারিখ বসবে এই চলচ্চিত্র উৎসব। উৎসবের ৩০তম এই আসরে আন্তর্জাতিক বিভাগের চলচ্চিত্র বিচার করবেন তিনি। এবারের উৎসবে জুরিবোর্ডের সভাপতি বিখ্যাত ইরানি নির্মাতা মোহসেন মখমলবাফ।

৮ জানুয়ারি সোমবার ফেস্টিভালের খবর জানিয়ে ফেসবুকে এক স্টেটাসে ফারুকী লিখেন, জুরিবোর্ডের সদস্য হতে পেরে আমি সম্মানিত, এখানে প্রেসিডেন্ট হিসেবে আছেন মোহসেন ভাই। আগে এই উৎসবে ফারুকীর ‘শনিবার বিকেল’ ও ‘নো ল্যান্ডস ম্যান’ পুরস্কৃত হয়েছিল।

ফ্রান্সের বিখ্যাত এই উৎসবের জুরি বোর্ডের সভাপতি হিসেবে আছেন ইরানি নির্মাতা মোহসেন মখমলবাফ। এছাড়া অন্য দুই সদস্য হিসেবে রয়েছেন তাইওয়ানের চলচ্চিত্রকার জিরো চৌ ও জাপানের অভিনেতা শজেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




ভক্তের বুকে নিজের ট্যাটু, অবাক শেহনাজ গিল
ভক্তের বুকে নিজের ট্যাটু, অবাক শেহনাজ গিল
১৩ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:২২:১৪

আড়াইহাজা‌রে মাদক মামলায় যুব‌কের তিন মাসের কারাদণ্ড
আড়াইহাজা‌রে মাদক মামলায় যুব‌কের তিন মাসের কারাদণ্ড
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৯:২৯


পশ্চিমবঙ্গে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ
পশ্চিমবঙ্গে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৯:৪৭

নতুন ওয়েব ফিল্মে পরীমনি
নতুন ওয়েব ফিল্মে পরীমনি
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১০:৪২

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অস্ত্রসহ ডাকাত গ্রেফতার
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অস্ত্রসহ ডাকাত গ্রেফতার
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:০৪:২৯