• ঢাকা
  • |
  • শনিবার ২৯শে ফাল্গুন ১৪৩২ রাত ০২:৪৪:৩৫ (14-Mar-2026)
  • - ৩৩° সে:

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে মনোনয়ন কিনলেন মাহিয়া মাহি

১৯ নভেম্বর ২০২৩ বিকাল ০৩:১৩:০৪

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে মনোনয়ন কিনলেন মাহিয়া মাহি

বিনোদন ডেস্ক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ-২ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন কিনেছেন আলোচিত চিত্রনায়িকা মাহিয়া মাহি। ১৮ নভেম্বর শনিবার রাতে ঢাকা গণমাধ্যমকে বিষয়টি তিনিই নিশ্চিত করেছেন।

নায়িকা মাহিয়া মাহি বলেন, শনিবার বিকেলে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আমার পক্ষ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে। আগামী ২০ নভেম্বর আমি মনোনয়ন জমা দিতে যাবো।

Ad
Ad

কোন আসনে প্রার্থী হচ্ছেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের জন্য মনোনয়ন কিনেছি। শুধু চাঁপাইনবাবগঞ্জ-২ আসন নয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে যে আসনেই মনোনয়ন দিবেন আমি সেখানেই নির্বাচনে লড়তে প্রস্তুত আছি।

Ad

সম্প্রতি সময়ে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে প্রচারণায় ব্যস্ত সময় পার করতে দেখা গেছে এ নায়িকাকে। অংশ নিতে দেখা গেছে সেখানকার বিভিন্ন সভা-সমাবেশেও।

১৮ নভেম্বর শনিবার আওয়ামী লীগের মনোনয়ন ফর্ম বিক্রির কার্যক্রম শুরু হয়েছে। প্রথম মনোনয়ন সংগ্রহ করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গোপালগঞ্জ আওয়ামী লীগের নেতারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে গোপালগঞ্জ-৩ আসনের মনোনয়ন ফরম কেনেন। সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের পক্ষে দলীয় মনোনয়ন ফর্ম সংগ্রহ করেন দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

রাজধানীর নদ্দায় ভয়াবহ আগুন
রাজধানীর নদ্দায় ভয়াবহ আগুন
১৩ মার্চ ২০২৬ রাত ০৯:২৩:২২


রাজধানীতে হঠাৎ শিলাবৃষ্টি
রাজধানীতে হঠাৎ শিলাবৃষ্টি
১৩ মার্চ ২০২৬ রাত ০৮:২২:৩৬

ইরাকে মার্কিন উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৪
ইরাকে মার্কিন উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৪
১৩ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৭:৩৫:৪৪


বাংলাদেশকে ২৭৫ রানের টার্গেট দিল পাকিস্তান
বাংলাদেশকে ২৭৫ রানের টার্গেট দিল পাকিস্তান
১৩ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৭:১৯:০৯

চাটমোহরে চা স্টলে গুলি, আহত ২
চাটমোহরে চা স্টলে গুলি, আহত ২
১৩ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৬:৪৭:০৫


ফতুল্লায় চুরির ঘটনায় গ্রেফতার ২
ফতুল্লায় চুরির ঘটনায় গ্রেফতার ২
১৩ মার্চ ২০২৬ বিকাল ০৫:১২:৪১



Follow Us