অনলাইন ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়সহ (ঢাবি) দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত করেছেন হাইকোর্ট।
১৮ নভেম্বর বুধবার একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি এস এম ইফতেখার উদ্দিন মাহমুদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন। আদালতে রিট আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী কামরুন নাহার মাহমুদ।
পরে তিনি সাংবাদিকদের বলেন, এবার প্রায় ৪৯ শতাংশ শিক্ষার্থী দুটি বিষয়ে ফেল করেছে। যেহেতু তারা দুটি বিষয়ে ফেল করেছে, তাই সরকার তাদের আবার পরীক্ষা দেওয়ার সুযোগ দিয়েছে। এ পরীক্ষার ফল প্রকাশ করা হবে ২৩ ডিসেম্বর।
কিন্তু ঢাবি ৫ ডিসেম্বর থেকে ভর্তি পরীক্ষার কার্যক্রম শুরু করছে। দেখা যাচ্ছে, ২৩ ডিসেম্বরের আগেই তিনটি ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়ে যাবে। সরকার একটি সুযোগ দিয়েছে যে, যারা দুটি বিষয়ে খারাপ করেছে, তারা আবার পরীক্ষা দিতে পারবে। কিন্তু সেই পরীক্ষা দিয়ে আসলে লাভ হবে না, যদি তারা পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশ নিতে না পারে। তাদের আরও এক বছর অপেক্ষা করতে হবে। এতে তারা হতাশায় ভুগবে।
তিনি আরও বলেন, আদালত আদেশ দিয়েছেন, ভর্তি পরীক্ষার আবেদন কার্যক্রম চলমান থাকবে। তবে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিত করেছেন আদালত।
এটিভি/এসটিও
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available