• ঢাকা
  • |
  • বুধবার ১৫ই আশ্বিন ১৪৩৩ রাত ০৯:০৫:৫২ (30-Sep-2026)
  • - ৩৩° সে:

টাইমস হায়ার এডুকেশনের র‌্যাঙ্কিংয়ে দেশসেরা জাবি

৩০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪১:০৩

টাইমস হায়ার এডুকেশনের র‌্যাঙ্কিংয়ে দেশসেরা জাবি
ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট: টাইমস হায়ার এডুকেশনের (টিএইচই) ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিং ২০২৭-এ বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে যৌথভাবে শীর্ষে রয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি)। প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে ২০২৭ সালের এই র‌্যাঙ্কিং প্রকাশ করা হয়।

৩০ সেপ্টেম্বর বুধবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, ২০২৪ ও ২০২৫ সালেও টিএইচই র‌্যাঙ্কিংয়ে দেশসেরা বিশ্ববিদ্যালয় হয়েছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। আন্তর্জাতিক এই র‌্যাঙ্কিং অর্জনের জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম।

অভিনন্দন বার্তায় উপাচার্য বলেন, ‘টাইমস হায়ার এডুকেশন র‌্যাঙ্কিংয়ে দেশসেরা বিশ্ববিদ্যালয়ের গৌরব অর্জন করা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য সম্মান ও গৌরবের বিষয়। এই অর্জনে বিশ্ববিদ্যালয়ের পরিচিতি ও সুনাম বৃদ্ধি পেয়েছে।’

আগামীতে বিশ্ব র‌্যাঙ্কিংয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আরও এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত প্রশাসন শিক্ষা ও গবেষণার সম্প্রসারণ এবং মান বৃদ্ধির লক্ষ্যে গবেষণাখাতে ও আন্তর্জাতিক জার্নালে গবেষণা প্রবন্ধ প্রকাশের ক্ষেত্রে আর্থিক প্রণোদনা বাড়িয়েছে। গবেষণাখাতে এই প্রণোদনা অব্যাহত থাকবে বলে জানান উপাচার্য।

টিচিং, রিসার্চ এনভায়রনমেন্ট, রিসার্চ কোয়ালিটি, ইন্ডাস্ট্রি এবং ইন্টারন্যাশনাল আউটলুক—এই পাঁচটি সূচকের ভিত্তিতে র‌্যাঙ্কিং প্রকাশ করেছে টিএইচই।

টিএইচইর প্রকাশিত তালিকায় বাংলাদেশের মধ্যে ৮০১-১০০০ অবস্থানে রয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি), ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) ও নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ)। অ্যালফাবেটিক্যাল ক্রম অনুযায়ী প্রতিষ্ঠানগুলোকে যৌথভাবে শীর্ষে রাখা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



৪৯তম বিসিএসের চূড়ান্ত গেজেট প্রকাশ
৪৯তম বিসিএসের চূড়ান্ত গেজেট প্রকাশ
৩০ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:৩৫:৪৫



দুর্গাপূজায় টানা ছুটি, অনুমোদনের পর প্রজ্ঞাপন
দুর্গাপূজায় টানা ছুটি, অনুমোদনের পর প্রজ্ঞাপন
৩০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫৮:২০

টাইমস হায়ার এডুকেশনের র‌্যাঙ্কিংয়ে দেশসেরা জাবি
টাইমস হায়ার এডুকেশনের র‌্যাঙ্কিংয়ে দেশসেরা জাবি
৩০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪১:০৩