অনলাইন ডেস্ক: রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) থেকে ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’-এর জন্য ২৮ শিক্ষার্থী মনোনীত হয়েছেন। এ সংখ্যা দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ। বিভিন্ন বিভাগে অসাধারণ ফলাফলের স্বীকৃতি হিসেবে তাদের এ পদকের জন্য মনোনীত করা হয়েছে।
‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’-এর জন্য মনোনীত শিক্ষার্থীরা হলেন— আরবি বিভাগের হাসমতুল্লাহ (সিজিপিএ ৩.৯১), আইন বিভাগের আফসান এলাহী (৩.৮২), পরিসংখ্যান বিভাগের মো. কাদেরী কিবরিয়া (৩.৯৮), ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের রমজান আলী (৩.৯১), আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের মুস্তাকিম খান (৩.৮২), উদ্ভিদবিজ্ঞান বিভাগের এশরাত জাহান এলা (৩.৯৬), এগ্রোনমী বিভাগের সুমাইয়া আফসানা সুমি (৩.৯৭), সিএসই বিভাগের মো. শরিফুল ইসলাম (৩.৮৭), গ্রাফিক ডিজাইন বিভাগের মনিকা অ্যামেলিয়া (৩.৮৬), ইসলামিক স্টাডিজ বিভাগের শহীদুল্লাহ (৩.৮৯)।
এছাড়া বায়োকেমিস্ট্রি বিভাগের মোছা. মরিয়ম খাতুন (৩.৯৮), মার্কেটিং বিভাগের শামীমা ইয়াসমিন শান্তা (৩.৭৫), অর্থনীতি বিভাগের মোছা. এশরাত জাহান (৩.৯১), জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের মোবাশ্বিরা আনজুম (৩.৯৭), ভেটেরিনারি বিভাগের মোছা. আজমিরা খাতুন (৩.৯৬), আইসিই বিভাগের মো. জাবিদ হাসান (৩.৯২), গ্রাফিক ডিজাইন বিভাগের খাদিজাতুল কুবরা (৩.৮৮), মেডিকেল সায়েন্সেস বিভাগের অতুল মহার্জন (৮০.৭৯ শতাংশ), সংগীত বিভাগের সমরেন্দ্র নাথ দাস (৩.৭৩), আইন বিভাগের মোছা. জান্নাতুন নাঈম মিতু (৩.৭৬), ফার্মেসি বিভাগের মোছা. জান্নাতুল মাওয়া (৩.৯৫), অ্যাকাউন্টিং বিভাগের মো. নাহিদ হাসান বিধান (৩.৮৭), সমাজবিজ্ঞান বিভাগের মোছা. হোসনে আরা বেগম (৩.৫৩), প্রাণিবিদ্যা বিভাগের আল-আমিন (৩.৯৭), ক্রপ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের রাবেয়া বসরী (৩.৯৭), ইইই বিভাগের শেখ হাসিব চেরাগী (৩.৯৫), চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগের মুনমুন নাহার (৩.৭৫) এবং মেডিকেল সায়েন্সেস বিভাগের সোমি রাউনিয়ার (৭৮.৮৪ শতাংশ) ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’-এর জন্য মনোনীত হয়েছেন।
এর আগে, গত ৫ অক্টোবর বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য ২০১৯, ২০২০ ও ২০২১ শিক্ষাবর্ষের মোট ৪৬৯ জন মেধাবী শিক্ষার্থীর তালিকা প্রকাশ করে। মনোনীত শিক্ষার্থীদের প্রত্যেককে ২২ ক্যারেট মানের ৪.৫ গ্রাম স্বর্ণ ও ১০ গ্রাম রৌপ্য দিয়ে নির্মিত একটি পদক এবং একটি সম্মাননাপত্র প্রদান করা হবে।
উল্লেখ্য, দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা ও গবেষণায় আরও উৎসাহিত করতে ২০০৫ সাল থেকে কৃতী গ্র্যাজুয়েটদের ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ দিয়ে আসছে ইউজিসি।
সূত্র: চ্যানেল ২৪
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available