• ঢাকা
  • |
  • শনিবার ১১ই আশ্বিন ১৪৩৩ বিকাল ০৫:২২:৪৮ (26-Sep-2026)
  • - ৩৩° সে:

দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ

২৬ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৩:৪০:০৫

দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক: সরকারের অন-গ্রিড সৌরবিদ্যুৎ উৎপাদনের নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে নিজস্ব উপযোগী স্থাপনায় ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

গত ২৩ সেপ্টেম্বর সংশ্লিষ্টদের কাছে মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে পাঠানো এক আদেশে এ নির্দেশ দেওয়া হয়।

এতে বলা হয়, সরকারি অফিসে সৌরবিদ্যুতের অধিকতর ব্যবহার নিশ্চিতকরণে মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা পরিপত্রের আলোকে বিদ্যুৎ বিভাগ অন-গ্রিড সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। উক্ত লক্ষ্যমাত্রা বাস্তবায়নে সব শিক্ষা প্রতিষ্ঠানকে নিজস্ব উপযুক্ত স্থাপনায় বেসরকারি বিনিয়োগে ‘ওপেক্স’ মডেলে কিংবা প্রতিষ্ঠানের নিজস্ব তহবিল থেকে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করতে হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় বলা হয়, বঙ্গভবন, মন্ত্রিপরিষদ বিভাগ, প্রধানমন্ত্রীর কার্যালয়, পরিকল্পনা কমিশন ও অর্থ বিভাগের মতো গুরুত্বপূর্ণ সরকারি দপ্তরগুলোতে সিংহভাগ সৌরবিদ্যুৎ ব্যবহারের নির্দেশনা রয়েছে। তারই ধারাবাহিকতায় অপরাপর সরকারি দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পর্যায়ক্রমে সৌরবিদ্যুতের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে।

সূত্র: বাসস

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ভারতে বিষাক্ত মদ পানে ১৯ জনের মৃত্যু
ভারতে বিষাক্ত মদ পানে ১৯ জনের মৃত্যু
২৬ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:২১:২৬

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১৪৩২
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১৪৩২
২৬ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:১৪:৩৬



খুলনায় ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু
খুলনায় ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু
২৬ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:৩৬:৩৩

হাম উপসর্গে একদিনে আরও ৩ শিশুর মৃত্যু
হাম উপসর্গে একদিনে আরও ৩ শিশুর মৃত্যু
২৬ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:২৮:৩৩


চাঁদাবাজির অভিযোগে অভিনেত্রী বর্ষিণী গ্রেফতার
চাঁদাবাজির অভিযোগে অভিনেত্রী বর্ষিণী গ্রেফতার
২৬ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:১২:০৮