• ঢাকা
  • |
  • শনিবার ১৬ই কার্তিক ১৪৩৩ দুপুর ০২:০৭:৫০ (31-Oct-2026)
  • - ৩৩° সে:

কারিগরি শিক্ষা বোর্ডে পাসের হার ৪৯.৪৩ শতাংশ

৩১ অক্টোবর ২০২৬ দুপুর ১২:৫৯:৫০

কারিগরি শিক্ষা বোর্ডে পাসের হার ৪৯.৪৩ শতাংশ
ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট: উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। ৩১ অক্টোবর শনিবার বেলা পৌনে ১১টার দিকে আনুষ্ঠানিকভাবে এই ফলাফল ঘোষণা করা হয়। এ বছর কারিগরি শিক্ষা বোর্ডে পাসের হার ৪৯.৪৩ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ৮৮৬ জন শিক্ষার্থী।

পাশাপাশি মাদরাসা বোর্ডে পাসের হার ৬১.০৭ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ২৫০ জন। এ ছাড়া ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে পাসের হার ৫১.৬২ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন।

বোর্ডভিত্তিক ফলাফলে ঢাকা শিক্ষা বোর্ড তুলনামূলক ভালো অবস্থানে রয়েছে। এ বোর্ডে পাসের হার ৬১.৮০ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ১৬ হাজার ৭১৪ জন শিক্ষার্থী। অন্যদিকে কুমিল্লা বোর্ডে পাসের হার ৪৮.০৪ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ৩১৩ জন। বরিশাল শিক্ষা বোর্ডে পাসের হার আরও কম, ৪৪.৮৪ শতাংশ। এ বোর্ডে সর্বোচ্চ জিপিএ-৫ অর্জন করেছেন ৯৫০ জন শিক্ষার্থী।

আরও পড়ুন

আলিমে পাসের হার ৬১.০৭ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৩২৫০ জন

যশোর শিক্ষা বোর্ডে এবার পাসের হার ৪৪.৯২ শতাংশ। এ বোর্ড থেকে জিপিএ-৫ পেয়েছেন ৩ হাজার ২২৮ জন। দিনাজপুর বোর্ডে পাসের হার ৪৫.৯৮ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছেন ২ হাজার ৯৫৩ জন। সিলেট শিক্ষা বোর্ডে পাসের হার ৫০.৯০ শতাংশ। এ বোর্ডে জিপিএ-৫ অর্জন করেছেন ১ হাজার ২০৪ জন শিক্ষার্থী।

রাজশাহী শিক্ষা বোর্ডে পাসের হার ৪৫.০৬ শতাংশ। এ বোর্ডে জিপিএ-৫ পেয়েছেন ৪ হাজার ৫২০ জন। ময়মনসিংহ বোর্ডে পাসের হার ৫১.৪৪ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছেন ২ হাজার ১৩৭ জন। চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাসের হার ৫২.০৭ শতাংশ। এ বোর্ড থেকে জিপিএ-৫ পেয়েছেন ২ হাজার ৯২১ জন।

এটিভি/এসটিও

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





একদিনের ব্যবধানে স্বর্ণের দামে বড় পতন
একদিনের ব্যবধানে স্বর্ণের দামে বড় পতন
৩১ অক্টোবর ২০২৬ দুপুর ০১:২৪:২৭


কারিগরি শিক্ষা বোর্ডে পাসের হার ৪৯.৪৩ শতাংশ
কারিগরি শিক্ষা বোর্ডে পাসের হার ৪৯.৪৩ শতাংশ
৩১ অক্টোবর ২০২৬ দুপুর ১২:৫৯:৫০



ইংরেজি-আইসিটিতেই ফেল ৩ লাখ ৮২ হাজার
ইংরেজি-আইসিটিতেই ফেল ৩ লাখ ৮২ হাজার
৩১ অক্টোবর ২০২৬ দুপুর ১২:৩৭:৪৬